Sunday, March 29, 2026

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দেউচা পাঁচামির কাজ দ্রুত শুরু হবে: পরিদর্শনের পর জানালেন পন্থ

Date:

Share post:

“দেউচা পাঁচামি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। তাড়াতাড়ি কাজ শুরু হবে“। শুক্রবার, এলাকা পরিদর্শনের পরে জানালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manaj Panth)। এদিন বীরভূমের (Birbhum) মহম্মদবাজারে দেউচা পাচামির কাজ দেখতে মুখ্যসচিবের সঙ্গে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajiv Kumar), বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং‌ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের সচিব পিবি সেলিম।

বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে দেউচা পাঁচামি প্রকল্পের কাজে দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিষয়টি মুখ্যসচিবকে দেখতেও বলেন তিনি। ২৪ ঘণ্টার মধ্যেই মহম্মদবাজারে পৌঁছন মুখ্যসচিব ও ডিজি। বেলা ১২টা নাগাদ বোলপুর স্টেশনে নামেন তাঁরা। সেখান থেকে মহম্মদবাজার বিডিও অফিসে যান। সেখানেই একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। ছিলেন জেলাশাসক বিধান রায়, বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। বৈঠকের শেষে স্থানীয় আদিবাসী নেতাদের সঙ্গেও বৈঠক করেন তাঁরা। বৈঠক শেষে পন্থ বলেন, “দেউচা পাঁচামি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। তাড়াতাড়ি কাজ শুরু হবে। গ্রামবাসীদের স্বার্থে এলাকায় সামাজিক উন্নয়নের যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাও সম্পূর্ণ হবে।”

মুখ্যসচিব জানান, ”মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আজ আমরা বৈঠক করেছি। আগামী ১৫-২০ দিনের মধ্যে উপর অংশের মাইনিং শুরু হবে। ফেব্রুয়ারির মধ্যে আন্ডারগ্রাউন্ড মাইনিংয়ের টেন্ডারিংয়ের কাজ শুরু হবে। এখানে ২.১ বিলিয়ন মেট্রিক টন কয়লা রয়েছে বলে অনুমান। প্রকল্প শুরু হলে অনেক কর্মসংস্থান হবে। গঠনমূলক আলোচনা হয়েছে।”

পুরো এলাকার মধ্যে কিছু জায়গা চিহ্নিত করে, খনন করে নমুনা সংগ্রহ করা হয়েছে। আমরা প্রথম ধাপে ৩২৬ একর জমিতে কাজ শুরু হবে। আরও ৪০ একর জমি পরে নেওয়া হবে বলে জানান মুখ্যসচিব।

বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠকে জেলাশাসকের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “দেউচা পাচামিতে কেউ কেউ কী করছে সব জানি! কার ইঙ্গিতে এ সব হচ্ছে? বীরভূম (Birbhum) নিয়ে আগে যতটা খুশি ছিলাম, এখন ততটা নই। সাত দিন সময় দিচ্ছি। এগুলো সব সমাধান করো৷” একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “যখন দেউচা পাচামির জন্য জমি নিলে খাপছাড়া করে কেন নিয়েছে? উৎপাদনের আগে যারা বঞ্চিত হয়েছে দেখে নাও৷ মুখ্যসচিব যে ভাবে বলবে, সে ভাবে কাজ করো৷”  ঘোষণার পরের দিনই বীরভূমে ঘুরে বৈঠক করলেন পন্থ।

Related articles

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...

বেলেঘাটায় শক্তিবৃদ্ধি তৃণমূলের, কুণালের উপস্থিতিতে দলবদল বাম-বিজেপি কর্মীদের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। জনসংযোগের সেই আবহে...

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...