Tuesday, March 31, 2026

৩ দিনে ২৪ হাজার রোগীর স্বাস্থ্যপরীক্ষা সেবাশ্রয়ে, স্ট্রোকে আক্রান্ত রোগীকে রেফার

Date:

Share post:

উন্নত স্বাস্থ্য পরিষেবার নিদর্শন রাখছে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় শিবির। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সুস্বাস্থ্য শিবিরে অবিশ্বাস্য সাড়া মিলেছে। তিনদিনে প্রায় ২৪ হাজার মানুষ স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। রবিবার বিশাল ভিড় প্রতিটি শিবিরেই। এদিন স্ট্রোকে আক্রান্ত এক ব্যক্তিকে জরুরি চিকিৎসা প্রদান করা হয়েছে এই শিবির থেকেই। ৭০ বছর বয়সী হোসেন মল্লিক স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে রেখার বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে।

প্রতিদিনই সেবাশ্রয়ে নতুন রেকর্ড তৈরি করছে। তৃতীয় দিনে স্বাস্থ্য পরীক্ষার সংখ্যা এক লাফে দ্বিগুণ হয়েছে। রবিবার চতুর্থ দিনে তা নতুন রেকর্ড তৈরি করতে চলেছে। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকার ৪১টি শিবিরে প্রপথম তিন দিনে উপস্থিতির সংখ্যা ছিল যথাক্রমে ৫৬৮৯, ৬৯৪৫ ও ১১৩৮৮ জন। স্বাস্থ্য পরীক্ষা হয়েছে যথাক্রমে ৩৩৪০, ৪৩১২ ও ৭০৫৩ জনের। ওষুধ বিতরণ করা হয় ২৬০০, ৩৯৪২ ও ৬৫৩৭ জনকে। রেফার করা হয় যথাক্রমে ১৮১, ২৩৬ ও ২৫৩ জনকে। ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে মোট ৩০০টি শিবিরের আয়োজন করা হবে। এই ৩০০টি শিবির থেকে ৭১টি গ্রাম পঞ্চায়েত ও ৯৩টি ওয়ার্ডের প্রায় ২৩ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে পারবেন দলমত নির্বিশেষে।এদিন ৭০ বছর বয়সী হোসেন মল্লিক সেবাশ্রয় শিবিরে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হলে উপস্থিত স্বেচ্ছাসেবক ও চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাঁকে জরুরি চিকিৎসা দেন। অক্সিজেনস্তর ক্রমাগত কমতে থাকলে তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে রেফার করা হয়। জরুরি বিভাগের তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...