Saturday, April 4, 2026

সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর ছবি! পুলিশের দ্বারস্থ শিবপ্রসাদ-জিনিয়া

Date:

Share post:

এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে পরিচালক শিবপ্রসাদ ও তাঁর স্ত্রী চিত্রনাট্যকার জিনিয়াকে কুরুচিকর আক্রমণের অভিযোগ। সেইসব ছবি ও পোস্ট নিয়ে রবীন্দ্র সরোবর থানার (Rabindra Sarobar police station) দ্বারস্থ তারকা দম্পতি। স্বতঃপ্রণোদিত ফ্যান ক্লাবের (fan club) কুরুচিকর পোস্ট ঘিরে সাইবার থানাতেও অভিযোগ জানিয়েছেন তাঁরা।

সোশ্যাল মিডিয়ায় দেবের (Dev) ভক্ত পরিচয় দিয়ে একশ্রেণীর কুরুচিপূর্ণ মানুষ হঠাৎই পরিচালক শিবপ্রসাদের (Shiboprasad) চলচ্চিত্র নিয়ে আক্রমণ শুরু করেন। একদিকে যখন বাংলা চলচ্চিত্র জগতে ভিন্ন ধর্মী ও সামাজিক সিনেমা একসঙ্গে সাফল্য পাওয়ায় উৎসবের পরিবেশ। সেই সময় তথাকথিত ভক্তদের এই ধরনের আচরণ বিস্মিত করেছে জিনিয়াকে।

তারকা সংসদ দেবের (Dev) নাম জড়িয়ে এক শ্রেণির মানুষ অপবাদ দেওয়ার চেষ্টা করেন। দেবের ভক্ত নাম করে শিবপ্রসাদকে (Shiboprasad) হুমকি দেওয়া হয় যাতে দেবের চলচ্চিত্রের সঙ্গে একই দিনে তাঁর চলচ্চিত্র মুক্তি না পায়। সেই সঙ্গে শিবপ্রসাদ ও জিনিয়ার কুরুচিকর ছবি পোস্ট করা হয়। এই নিয়ে ভবানী ভবনে সাইবার শাখাতেও অভিযোগ জানিয়েছেন তারকা দম্পতি।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...