Monday, April 13, 2026

ভুয়ো বোমাতঙ্ক ছড়াতে ২৩ বার হুমকি মেল! গ্রেফতার দ্বাদশ শ্রেণীর পড়ুয়া

Date:

Share post:

পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য এবার হুমকি মেল পাঠিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা। রাজধানীর একাধিক স্কুলে বোমাতঙ্ক (Bomb threat in Delhi Schools) তৈরি করতে একবার-দুবার নয় ২৩ বার মেল পাঠানোর অভিযোগ দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

গত কয়েক মাস ধরে বারবার দিল্লিতে স্কুলে বোমাতঙ্কের খবরের শিরোনামে উঠে এসেছে। নতুন বছরেও সেই একই ঘটনা। বৃহস্পতিবারও রাজধানীর ১০টি স্কুলে বোমা রয়েছে বলে ভুয়ো খবর ছড়ায়। এদিনের ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অন্তত তিনটি স্কুলে বোমাতঙ্ক ছড়ানোর নেপথ্যে রয়েছে সেখানকার পড়ুয়ারা। তারপরেই আটক করা হয় দ্বাদশ শ্রেণির ওই ছাত্রকে। জেরার মুখে অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানা যাচ্ছে। পড়াশুনা প্রস্তুতি ঠিকমতো হয়নি। তাই পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্যই এমন কাণ্ড বলে আজব দাবি তাঁর।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...