Monday, April 13, 2026

BJP-র প্রাক্তন বিধায়কের বাড়িতে হানা দিয়ে চক্ষুচড়কগাছ আয়কর দফতরের, পুকুরে ওগুলি কী!

Date:

Share post:

আয়কর (Income Tax) হানায় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী বা উচ্চপদস্থ প্রশাসনিক কর্তাদের বাড়িতে মেলে বিপুল অর্থ, সোনা-রূপো, হিরে-জহরত, দামী গয়না, দামী মোবাইল বা ঘড়ি। তা বলে বাড়ির ভিতর পোষা কুমির! মধ্যপ্রদেশে (Madhya Pradesh) বিজেপির প্রাক্তন বিধায়কের বাড়িতে হানা নিয়ে চক্ষুচড়কগাছ আয়কর দফতরের। একাধিক ঠিকানায় হানা দিয়ে একাধিক সোনা ও হীরের গয়না, টাকা, দামী গাড়ি, বেআইনি সম্পত্তির পাশাপাশি মিলেছে তিনটি পোষা কুমির (Crocodile)। শাসকদলের নেতা এই বেআইনি কাজ নিয়ে তীব্র সমালোচনা বিরোধীদের।
আরও খবর: ব্যাঙ্কিং পরিষেবায় অতিরিক্ত চাপ! দুদিনের ধর্মঘটের ডাক ব্যাংক কর্মচারীদের

৫ জানুয়ারি সকালে মধ্যপ্রদেশের প্রাক্তন বিজেপি বিধায়ক হর্ষবংশ সিং রাঠোর ও বিজেপি (BJP) কর্পোরেটর রাজেশ কেশরওয়ানির বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর। হর্ষবংশের সাগর জেলার একটি বাংলোতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিনটি কুমির। সাগর জেলার প্রবীণ বিজেপি (BJP) নেতা হর্ষবংশ ২০১৩-য় বিধানসভা নির্বাচনে বিধায়ক হন। তাঁর বাবা হরনাম সিং রাঠোরও মধ্যপ্রদেশ (Madhya Pradesh) সরকারের মন্ত্রী ছিলেন। প্রভাবশালী এই ব্যবসায়ীর বাড়িতেই মিলেছে তিন-তিনটি কুমির।

নিজের বাংলোর একটি পুকুরে ওই কুমিরগুলো পোষ্য হিসেবে রেখে ছিলেন হর্ষবংশ। ভারতীয় আইনে এই ধরনের প্রাণী পোষা নিষিদ্ধ। তার পরেও কীভাবে একজন শাসকদলের নেতা হলেও. বাড়িতে কুমির পুষছিলেন প্রাক্তন বিজেপি বিধায়ক- তা নিয়ে প্রশ্ন উঠছে। একই সঙ্গে এই কুমির পোষার পিছনে অন্য কোনও উদ্দেশ ছিল কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...