Saturday, March 14, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপাতত রোহিতের উপরেই আস্থা রাখছে বোর্ড

Date:

Share post:

অস্ট্রেলিয়া সিরিজে ভরাডুবি হয়েছে ভারতের।তারপর থেকে চর্চা শুরু হয়েছিল, এ বার হয়তো অধিনায়কত্ব খোয়াতে চলেছেন রোহিত শর্মা। অজিদের দেশে জয় দূরের কথা, রোহিত আর বিরাট কোহলির ফর্ম নিয়ে আলোচনা করতেই করতেই কেউ বুঝতেই পারলেন না যে কখন শেষ হয়ে গিয়েছে সফর! বিরাটের ঝুলিতে তাও একটা সেঞ্চুরি রয়েছে। কিন্তু রোহিতের ফর্ম খুব খারাপ। তিনটে ম্যাচ খেলে মাত্র ৩২ রান করেছেন ভারত অধিনায়ক। গত বছরের তুলনায় ব্যাটিং গড়ও কমেছে তার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে  প্রশ্ন উঠেছে, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ অথবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি রোহিতকে অধিনায়ক হিসাবে দেখা যাবে?

যদিও বিশ্বস্ত সূত্রের খবর, আপাতত রোহিতের উপরেই আস্থা রাখছে বোর্ড। যে হেতু ফর্ম্যাট আলাদা, তাই টেস্টে খারাপ পারফরম্যান্সের জন্য এখনই ওয়ান ডে-তে বদলের রাস্তায় হাঁটছে না বিসিসিআই।অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে প্রস্তুতি সিরিজ হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। এই সিরিজে পুরো টিমকেই দেখা নেওয়া হবে। একই সঙ্গে এই সিরিজে পরীক্ষা রোহিতেরও। ওয়ান ডে ফর্ম্যাট বরাবরই তার কাছে ফেভারিট। কেরিয়ারের শেষ দিকে যতই দাঁড়িয়ে থাকুন, প্রিয় ফর্ম্যাটে নিজেকে ফিরে পেতে পারেন, এমনই মনে করছেন অনুগামীরা।

অবশ্য রোহিতের আসল পরীক্ষা চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত যদি ভালো পারফর্ম করতে না পারে, তা হলে শুধু অধিনায়কত্ব নয়, ক্রিকেটার হিসেবে ব্যাট বল তুলে রাখতে হবে রোহিতকে। আর যদি ভারত চ্যাম্পিয়ন হয়ে যায়, সেক্ষেত্রে পরিস্থিতি বদলাতে পারে। ভারতের শেষ ওয়ান ডে টুর্নামেন্ট ছিল বিশ্বকাপ। ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেননি বিরাটরা। সেই আক্ষেপ আজও রোহিতকে তাড়া করে বেড়ায়। আজও আছে। আবার কারও কারও মতে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে মাথা উঁচু করে অবসর নিতে চান রোহিত। এখন শুধুই অপেক্ষা।

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...