Tuesday, March 24, 2026

স্থান পরিবর্তনে স্তিমিত মেগা ডার্বির উত্তাপ, মহাম্যাচে চমক থাকছে কি?

Date:

Share post:

গঙ্গাসাগর মেলার কারণে কলকাতার ডার্বি সরেছে গুয়াহাটিতে। স্বাভাবিকভাবেই এবারের মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের (Mohun Bagan vs East Bengal) মেগাম্যাচের উন্মাদনা কিছুটা কম। যদিও দুপক্ষের সমর্থকরা নিজেদের দল নিয়ে আশাবাদী। সোশ্যাল মিডিয়ায় ‘ভারতসেরা’দের সমর্থনে গলা ফাটাচ্ছেন ফ্যানেরা। পিছিয়ে নেই লাল-হলুদ শিবিরও। খেলা শুরুর আগেই কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে এই ম্যাচ তা নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ। অনিরুদ্ধ বা আনোয়ারের না থাকাটা ফ্যাক্টর নাকি ফ্যানেদের প্রত্যাশার চাপ না থাকা- লিগ টেবিলের শীর্ষে থাকা মোহনবাগানের (MBSG) সঙ্গে সমানে সমানে টক্কর দিতে তৈরি আইএসএলের আন্ডারডড ইস্টবেঙ্গল (EBFC)।

ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon) ডার্বি ম‌্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করতে গিয়ে বলেছেন সম্ভাবনা পঞ্চাশ-পঞ্চাশ। অন্যদিকে জোসে মোলিনার (Jose Francisco Molina) টিম ডার্বি হেরে গেলেও লিগ টেবিলের অবস্থানে কোনও পরিবর্তন হবে না। অনিরুদ্ধ থাপা বা আশিক কুরুনিয়ান না খেলতে পারলেও গ্রেগ স্টুয়ার্ট, মনবীর সিং, লিস্টন কোলাসোরা সবুজ মেরুনের আক্রমণের ঝাঁঝ বাড়াবেন। প্রতিপক্ষের কোচ অস্কারের কাছে আবার এই ডার্বি বড় পরীক্ষার। সমর্থকদের আশা, এই ম্যাচে প্রতি আক্রমণে ইস্টবেঙ্গল (EBFC) বিপদে ফেলবে মোহনবাগানকে। সকাল থেকেই চড়ছে পারদ, কিন্তু শেষ হাসি কার তার জন্য আর কয়েক ঘণ্টার অপেক্ষা।

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...