Saturday, June 20, 2026

বিজেপি ডাহা ফেল সদস্য সংগ্রহ অভিযানে, মুখ ফিরিয়েছে বাংলা

Date:

Share post:

ডাহা ফেল বিজেপি। বাংলা যে বিজেপি থেকে ক্রমশই মুখ ফিরিয়ে নিচ্ছে, তা প্রমাণিত বিজেপির সদস্যতা অভিযানের ফলাফলেই। মিসড কল, পুরস্কারের টোপ, পদের লোভ দেখিয়েও সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রার ধারে কাছেও পৌঁছতে পারল না বঙ্গ বিজেপি। বিজেপির এই ব্যর্থতায় দলের অন্দরেই তৈরি হয়েছে ক্ষোভের বাতাবরণ। একপক্ষ দুষছে অন্য পক্ষকে। কেন্দ্রীয় নেতৃত্বও ক্ষুব্ধ বঙ্গ বিজেপির এই ব্যর্থতায়। লক্ষ্যমাত্রার অর্ধেক সদস্যও সংগ্রহ করতে পারেনি তারা। সদস্যতা অভিযানের সময়সীমা শেষ। ৫০ লক্ষ প্রাথমিক সদস্য সংগ্রহ হয়নি। প্রাথমিক সদস্যের লক্ষ্যমাত্রা ছিল এক কোটি। আর সক্রিয় সদস্যের লক্ষ্যমাত্রা ছিল এক লক্ষ। হয়েছে মাত্র ৪৫ হাজার। যেখানে রাজ্যে বুথের সংখ্যা ৭৯ হাজার, সেখানে বিজেপির সক্রিয় সদস্য তার অর্ধেক। অর্থাৎ একটি বুথে একজন করেও সক্রিয় সদস্য নেই বিজেপির। এই অবস্থায় বাংলার কোনও নির্বাচন জেতাই বিজেপির কাছে দুরূহ বলে মনে করছে রাজনৈতিক মহল।

সদস্য সংগ্রহ অভিযান শেষে ভেরিফায়েড সদস্য নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে শুরু হয়েছে চাপান-উতোর। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অনুগামীরা বলতে শুরু করেছেন, ২০১৮ সালে মিসড কল দিয়ে অনেক বেশি প্রাথমিক সদস্য সংগ্রহ হয়েছিল। সেই সংখ্যা ছিল ৮২ লক্ষের বেশি। এবার তার অর্ধেক হয়নি। সেবার বিজেপি নতুন সদস্যদের মধ্যে ভেরিফায়েড সদস্য ছিল ৬৮ লক্ষ। এবার সদস্য সংগ্রহের হাল খারাপ।

ভেরিফাইড সদস্যের হালও খারাপ। অন্যদিকে, বঙ্গ বিজেপির বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী বলছে, আগেরবার মাত্র ১৩ লক্ষ সদস্য ভেরিফায়েড ছিল। এবার সেই সংখ্যা ৪০ লক্ষের বেশি। অর্থাৎ দু’পক্ষের দেওয়া পরিসংখ্যানেই যে জল মেশানো আছে, তা দুই শিবিরের তরজাতেই সুস্পষ্ট। পুরনো বা আদি বিজেপিদের এই অভিযানে না নামানোই বুমেরাং হয়েছে। সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রাতেও পৌঁছানো যায়নি, আবার তা নিয়ে উভয় পক্ষের বাদানুবাদও চলছে। স্পষ্ট হয়ে যাচ্ছে দলের অন্দরের কোন্দল। মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপি থেকে।

আরও পড়ুন- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ , সোনারপুরে ধৃত ৫ বাংলাদেশি

 

 

 

 

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...