Friday, April 3, 2026

সুদ-পেনাল্টি মকুব! প্রথম ৩ বছরের বকেয়া জিএসটি আদায়ে উদ্যোগী রাজ্য

Date:

Share post:

২০১৭ সালে পণ্য পরিষেবা কর জিএসটি চালু হওয়ার পর থেকে প্রথম তিনটি অর্থবর্ষে বকেয়া কর এবং জরিমানা সংক্রান্ত মামলার নিষ্পত্তিতে রাজ্য সরকার বিশেষ প্রকল্প হাতে নিচ্ছে। ওই বকেয়া করের উপর যে সুদ এবং পেনাল্টি ধার্য করা হয়েছে, তা শর্তসাপেক্ষে মকুব করা হবে বলে রাজ্যের অর্থ দফতর সিদ্ধান্ত নিয়েছে। তবে এই প্রকল্পের আওতায় আসতে গেলে আগামী ৩১ মার্চের মধ্যে জিএসটি বাবদ বকেয়া টাকা আগে মিটিয়ে দিতে হবে। তারপরই সুদ ও পেনাল্টি মকুবের জন্য আবেদন করা যাবে ।

৫৩তম জিএসটি কাউন্সিলের বৈঠকে বকেয়া কর জরিমানা ও সুদ মকুবের আইনি স্বীকৃতির সুযোগ করে দেওয়া হয়। সেই মতো রাজ্য সরকার বিধানসভার গত অধিবেশনে একটি বিল পাশ করেছে। তার ভিত্তিতেই কর দাতাদের এই সুযোগ দেওয়া হচ্ছে। জানা গেছে রাজ্যে জিএসটির আওতায় থাকা করদাতাদের মধ্যে প্রায় ১৬ হাজার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট তিন বছরে ১ হাজার কোটি টাকা কর ও জরিমানা বকেয়া রয়েছে। যে জন্য তাদের ইতমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে। তারা চাইলে এই স্কিমের আওতায় আসতে পারে। যারা এই স্কিমে আবেদন করবে, ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে আগে তাদের জিএসটি জমা করতে হবে। এরপর ৩০ জুনের মধ্যে আবেদন করতে হবে পেনাল্টি ও সুদ মকুবের জন্য। যারা ইতিমধ্যেই পেনাল্টি ও সুদ মিটিয়ে দিয়েছে, তারা তা ফেরতের জন্য আর আবেদন করতে পারবে না। জিএসটি প্রতারণার মতো কেসে যাদের নোটিস ধরানো হয়েছিল, তারা এই প্রকল্পের সুযোগ নিতে পারবে না। দফতর যেমন প্রকল্পটি সফল করতে অফিসারদের নিয়োগ করেছে, তেমনই জেলায় জেলায় শুরু হয়েছে প্রচারপর্বও। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং অর্থদপ্তরের দায়িত্বে থাকা অতিরিক্ত মুখ্যসচিব প্রভাতকুমার মিশ্র গত সপ্তাহে দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করে এই সংক্রান্ত পরামর্শ দিয়েছেন। সরকারি আধিকারিকদের আশা, ওই প্রকল্প থেকে রাজস্ব বাবদ চলতি অর্থবর্ষেই রাজ্যের কোষাগারে কয়েকশো কোটি টাকা আসবে।

আরও পড়ুন- মঙ্গলে শুরু মহাকুম্ভ, তার আগে পৌঁছালো স্পিকারের আমন্ত্রণপত্র!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...