Friday, April 3, 2026

রাজ্যের শিল্প-মানচিত্রে নয়া পালক! হাওড়ায় ১৫ হাজার কোটির লগ্নি, চাকরি ৭৫ হাজারের

Date:

Share post:

রাজ্যের শিল্প-মানচিত্রে নয়া পালক। এবার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে হাওড়ায় মোট ১৪,৫০০ কোটি টাকার বিনিয়োগের আসছে। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৭৫ হাজার কর্মসংস্থান হবে। বুধবার হাওড়ার শরৎ সদনে আয়োজিত ‘সিনার্জি’তে এসে একথা জানালেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

এমএসএমই সেক্টরের উদ্যোগপতিদের নিয়ে সিনার্জিতে বৈঠক করে আগামী মাসে রাজ্যে বিশ্ব-বাণিজ্য সম্মেলনের আগে হাওড়ায় শিল্পখাতে এই বিপুল পরিমাণ বিনিয়োগ আসার কথা ঘোষণা করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উন্নতিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেই সূত্রেই শিল্পে হাওড়ার পুরোনো গৌরব ফিরিয়ে আনতে জোরকদমে কাজ চলছে।

একদা ‘প্রাচ্যের শেফিল্ড’ নামে পরিচিত হাওড়ার বাম জমানায় শিল্পে অবক্ষয় ঘটে। ২০১১ সালের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হাওড়ায় ক্রমশ শিল্পে উন্নতি ঘটছে। এবার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে আগামী ২ বছরে সাড়ে ১৪ হাজার কোটি টাকার বিনিয়োগ হতে যাওয়ার খবরে বেজায় খুশি শিল্পোদ্যোগী থেকে জেলার বাসিন্দারা পর্যন্ত।

এদিনের সিনার্জিতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ছাড়াও মন্ত্রী অরূপ রায়, তাজমুল হোসেন, বিধায়ক কল্যাণ ঘোষ, ডাঃ রাণা চট্টোপাধ্যায়, নন্দিতা চৌধুরী, সুকান্ত পাল, ডাঃ নির্মল মাজি, গৌতম চৌধুরী, প্রিয়া পাল, মুখ্যসচিব মনোজ পন্থ, জেলাশাসক পি দীপাপ প্রিয়া, নগরপাল প্রবীণ ত্রিপাঠী, জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস-সহ প্রশাসনের পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, শিল্প উদ্যোক্তাদের কাছ থেকে সংগৃহীত আবেদন ও এমএসএমই সেক্টরে দেওয়া ব্যাঙ্ক ঋণের ওপর ভিত্তি করে দেখা যাচ্ছে হাওড়ায় শিল্পে জোয়ার আসছে। আগামী ২ বছরে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে হাওড়া জেলায় সাড়ে ১৪ হাজার কোটি টাকার বিনিয়োগ আসছে। এখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৭৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এদিনের সিনার্জিতে শিল্পোদ্যোগীদের সঙ্গে সরাসারি বৈঠক করে তাঁদের সমস্যার দ্রুত সমাধান ও সরকারের নতুন পলিসি জানানো হয়। নতুন ইউনিট খোলার ছাড়পত্রও দ্রুত দেবার ব্যবস্থা করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং, হোসিয়ারি, টেক্সটাইল, প্লাস্টিক-সহ বিভিন্ন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের ব্যবসায়ীদের নিয়ে এই সিনার্জি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন- অন্য দেশ হলে জেল হত: স্বাধীনতা দিবস নিয়ে মোহন ভাগবতকে পাল্টা রাহুলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...