Monday, April 13, 2026

জেলবন্দিদের নিয়ে যাওয়ার পথে গোয়ালপোখরে গুলিবিদ্ধ ২ পুলিশকর্মী! পলাতক বিচারাধীনরা

Date:

Share post:

অভিযুক্তদের নিয়ে যাওয়ার সময় উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) গোয়ালপোখরে গুলিবিদ্ধ ২ পুলিশকর্মী (Police)। আদালত থেকে রায়গঞ্জে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যান পাঞ্জিপাড়ায় থামনোর পরেই গুলি চলে। আহতের মধ্যে একজন SI ও আরেকজন কনস্টেবল বলে সূত্রের খবর। আহতদের ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ফেরার অভিযুক্তরা।

স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল জেলবন্দিদের। শৌচকর্মের নাম করে প্রিজন ভ্যান থামনোর আর্জি করে অভিযুক্তরা। অভিযোগ গাড়ি থেকে পুলিশ নামতেই তাঁদের ওপর হামলা হয়। পুলিশের একটি সূত্রে খবর, গুলিবিদ্ধ দুই পুলিশকর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য। তাঁদের শারীরিক পরিস্থিতি ঠিক কী, তা এখনও জানা যায়নি। ২ পুলিশকর্মীর মধ্যে একজনের দুটি গুলি লেগেছে, অন্যজনের একটি। কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

এদিন ইসলামপুর আদালতে হাজির করানো হয়েছিল একটি মামলার দুই অভিযুক্তকে। শুনানি শেষে দু’জনকে নিয়ে আবার রায়গঞ্জ জেলে ফিরছিল পুলিশ। পুলিশের ভ্যানটি গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায় দাঁড়াতেই আচমকা গুলি চলে। তাতেই দুই পুলিশকর্মী জখম হন। তড়িঘড়ি তাঁদের ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়।

একটি বাইকে চড়ে চম্পট দেয় দুই বিচারাধীন বন্দি। তাদের খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে। গতিবিধির খোঁজে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...