Saturday, April 4, 2026

অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে মিটল গঙ্গাসাগর মেলা! পুণ্যস্নানে ১ কোটি ১০ লক্ষ পুণ্যার্থী

Date:

Share post:

কোনওরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে মিটল গঙ্গাসাগর মেলা। রেকর্ড পরিমাণ পুণ্যার্থীর ভিড় সামাল দিল প্রশাসন। পুণ্যস্নান সেরে বুধবার সকাল থেকেই একে একে বাড়ির পথে রওনা দিয়েছেন পুণ্যার্থীরা। ভিনরাজ্যের বিপুল মানুষও পুণ্যস্নান সেরে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন।

প্রতিবারের মতো এবারও রেকর্ড পরিমাণ ভিড় গঙ্গাসাগরে। সাধু-সন্ন্যাসীদের পাশাপাশি সাগরতটে পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে— মঙ্গলবার ১৪ জানুয়ারি পর্যন্ত পুণ্যস্নানের লক্ষ্যে ১ কোটি ১০ লক্ষ পুণ্যার্থী সাগরে জড়ো হয়েছেন। কেউ এসেছেন রাজস্থান থেকে, কেউ উত্তরপ্রদেশ থেকে, কেউ আবার এসেছেন পাঞ্জাব-মহারাষ্ট্র-বিহার কিংবা অন্যান্য রাজ্য থেকে। সঙ্গে বাংলারও বিভিন্ন জেলার মানুষ পুণ্যস্নানে ডুব দেন।

আরও পড়ুন- গুড়াপের ধর্ষণ-খুনের ঘটনায় ৫২ দিনে রায়, প্রতিবেশী প্রৌঢ়ই দোষী! শাস্তি ঘোষণা ১৭ তারিখ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...