Saturday, April 4, 2026

ফের লাইনচ্যুত মালগাড়ি! দুর্ভোগ যাত্রীদের

Date:

Share post:

আবারও লাইনচ্যুত মালগাড়ি। শনিবার তারাপীঠ রোড রেলস্টেশনের দাঙ্গাল রেলগেটের কাছে কয়লা বোঝাই মালগাড়িটির একটি চাকা ভেঙে যায়। এর জেরে একাধিক ট্রেন দাঁড়িয়ে একের পর এক স্টেশনে। যার ফল ভুগতে হচ্ছে যাত্রীদের। যাত্রীরা দুর্ভোগের শিকার। কেউই নিজেদের কাজে সময় মতো পৌঁছতে পারেননি।

খবর দিলে ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছন। পরে মেরামতির বন্দোবস্ত করে লাইন পরিষ্কারের কাজ শুরু হয়। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। বর্ধমান-রামপুরহাট আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস, শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন- রাজ্যের কৃষকদের শস্য বিমার আওতায় আনার সময় বেঁধে দিলেন শোভনদেব

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...