Wednesday, March 11, 2026

বিপাকে শাকিব, বাংলাদেশি ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Date:

Share post:

সমস্যা বাড়ছে বাংলাদেশি ক্রিকেটার শাকিব আল হাসানের (Shakib Al Hasan)। এবার জারি হল গ্রেফতারি পরোয়ানা। রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (CMM)আদালতের অ্যাডিশনাল চিফ জিয়াদুর রহমান এই নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি ঋণখেলাপি করেছেন। আইএফআইসি ব্যাঙ্কের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান (Shahibur Rahman)শাকিব-সহ চারজনের বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই দিনই আদালত চার জনের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছিল। রবিবার এই মামলার শুনানিতেই গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়েছে।

‘শাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড’-এর (Shakib Al Hasan Agro Farm Limited)চেয়ারম্যান হিসাবে শাকিব ২০১৭ সালে আইএফআইসি ব্যাঙ্কের একটি শাখা থেকে দেড় কোটি টাকা ঋণ নেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা শোধ করতে পারেননি। এরপর ব্যাঙ্কের তরফে তাঁকে নোটিশ পাঠানো হলে শাকিবের ফার্ম চলতি বছর দুটি চেক জমা দেয়। কিন্তু ক্রিকেটারের অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা না থাকায় চেক বাউন্স হয়। ফের ব্যাঙ্ক চিঠি পাঠায় তারপরেও টাকা শোধ না করায় আদালতে মামলা হয় শাকিব-সহ চার জনের বিরুদ্ধে। এদিন শাকিবের ফার্মের পরিচালক ইমদাদুল হক ও মালাইকার বেগম আদালতে উপস্থিত ছিলেন। তবে ব্যাংকের তরফে সাহিবুর গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ করেন। আদালত তা মঞ্জুর করেছে।

 

spot_img

Related articles

গোটা দেশে গ্যাসের হাহাকার: সরবরাহ স্বাভাবিক, প্রমাণের চেষ্টা কেন্দ্রের

জ্বালানি সংকট কাটাতে হিমসিম কেন্দ্রের মোদি সরকার। টানা তিন দিন গোটা দেশের বিভিন্ন প্রান্তে নিঃশেষ বাণিজ্যিক গ্যাস। ঘরোয়া...

সংকট মোকাবিলায় SOP করবে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর, মজুত জ্বালানি বাংলার বাইরে না পাঠানোর আর্জি

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ দেশের জ্বালানিতে (LPG)। সঙ্কট রান্নাঘর থেকে পরিবহনে। এই পরিস্থিতিতে বুধবার বিকেলে জরুরি ভিত্তিতে তিনটি...

সহকর্মীর সঙ্গে পরকীয়া! সন্দেহের বশে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর

অফিসের সহকর্মীদের সঙ্গে স্ত্রীর বেশি মেলামেশা পছন্দ করতো না স্বামী। সন্দেহ ছিল কোনও সহকর্মীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক আছে।...

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি নেতার! তীব্র নিন্দা তৃণমূলের

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি (BJP) নেতার! দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ায় বধূদের উদ্দেশ্যে কুরুচিকর ভাষায় মন্তব্য নন্দীগ্রামের...