Friday, April 10, 2026

মঙ্গলেই বউবাজারের সুড়ঙ্গ দিয়ে গড়াবে মেট্রোর চাকা! সোমবারই চূড়ান্ত সিদ্ধান্ত

Date:

Share post:

বিতর্ক আর আতঙ্কের ‘অভিশাপ’ কাটিয়ে বউবাজারের নিচে দিয়ে পশ্চিমমুখে যাত্রা শুরু করতে প্রস্তুত মেট্রো (Kolkata Metro)। সোমবার সিদ্ধান্ত চূড়ান্ত হলে আগামী মঙ্গল অর্থাৎ ২১ জানুয়ারি রাত এগারোটা নাগাদ সেক্টর ফাইভ (Sector v metro station) থেকে বউবাজারের তলা দিয়ে মহাকরণ পর্যন্ত যাবে পাতালরেল(Metro Rail)। ট্রায়ালের সফলতার উপরে নির্ভর করবে এই রুটের মেট্রোযাত্রার ভবিষ্যত। তবে এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সোমবার (২০ জানুয়ারি)।

২০১৯ সালে আগস্ট মাসে সুড়ঙ্গ কাটার যন্ত্রের মাধ্যমে মাটি কাটার সময় ধস নামে বউবাজার এলাকায়। সেই থেকে একের পর এক বিতর্ক লেগেই রয়েছে। ২০২২ সালের মে এবং অক্টোবরে ওই অংশ জুড়ে কাজ করার সময় টানেলে জল ঢুকে দফায় দফায় ক্ষতিগ্রস্ত হয় কাজ। নির্মীয়মাণ সুড়ঙ্গের দৈর্ঘ্য ৪০ মিটার, যেখানে বারবার বিপত্তির কারণে কাজ বন্ধ হওয়ায় আজও শিয়ালদহ (Sealdah ) এবং এসপ্ল্যানেডের মধ্যে পরিষেবা চালু সম্ভব হয়নি।তবে এবার আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। আগামী মঙ্গলবার রাতে প্রথম ওই সুড়ঙ্গ দিয়ে মেট্রোর চাকা গড়াতে পারে। ট্রায়াল রান সফল হলে তারপর কিছুদিন পরীক্ষামূলকভাবে চলবে মেট্রো। এই রুটে মেট্রো পরিসেবা চালু হলে মাত্র ১১ মিনিটে হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছে যেতে পারবেন যাত্রীরা, যাতে অফিস টাইমে অনেকটাই সুবিধে হবে বলে মনে করা হচ্ছে।গতবছর ডিসেম্বরে যাবতীয় কাজ শেষের পর তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এরপর বেশ কিছুদিন ধরে ট্রলি রান করানো হয়। এর পাশাপাশি সিগন্যালিং সিস্টেম আপডেট করার জন্য প্রায় দেড়মাস ইস্ট-ওয়েস্ট মেট্রো পুরোপুরি বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।

 

Related articles

আজ থেকে কমবে ঝড়-বৃষ্টি, শনি থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা!

বৃষ্টি দুর্যোগ কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতার পারদ। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্রই পরিষ্কার আকাশ। আলিপুর...

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

নির্বাচনে হার নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা খেলায় বিজেপি। ভোটমুখী বঙ্গে কলকাতা শহর রাজ্যের...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...

আজ স্বরূপনগর-বসিরহাট-বারাসাতের মমতার জনসভা, পদযাত্রা কর্মসূচি মেদিনীপুরে

বাংলার প্রথম দফার নির্বাচন (First phase election ) শুরু হতে দুসপ্তাহেরও কম সময় বাকি। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে...