Saturday, April 4, 2026

প্রয়াত মোহনবাগানের প্রাক্তন ফুটবলার ঋষি কাপুর

Date:

Share post:

ফের ক্রীড়া জগৎ-এ শোকের ছাঁয়া। প্রয়াত মোহনবাগানের প্রাক্তন ফুটবলার ঋষি কাপুর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৯ বছর। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন ঋষি কাপুর। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দিল্লির এক হাসপাতালে মৃত্যু হয় মোহনবাগানের এই প্রাক্তন ফুটবলারের। ঋষি কাপুরের মৃত্যুতে শোকের ছাঁয়া কলকাতা ময়দানে। শোক প্রকাশ করা হয়েছে মোহনবাগানের তরফ থেকেও। শোক প্রকাশ করেন বাগানের আরেরক প্রাক্তন ফুটবলার জোসে র‍্যামিরেজ ব্যারেটো।

ঋষি কাপুর তাঁর ফুটবল কেরিয়ারে মোহনবাগান ছাড়াও খেলেছেন হিন্দুস্তান এফসি, দিল্লি ইউনাইটেডে। দিল্লির হয়ে সন্তোষ ট্রফিও খেলেন তিনি। হাসিখুশি স্বভাবের জন্য সতীর্থদের কাছে প্রিয় ছিলেন। সুব্রত ভট্টাচার্য কোচ থাকার সময় মোহনবাগানের জাতীয় লিগ জয়ী দলের সদস্য ছিলেন ঋষি কাপুর। ব্যারেটো, অসীম বিশ্বাস, রেনেডি সিং, মেহতাব হোসেনের সঙ্গে সবুজ-মেরুন জার্সি গায়ে খেলেছেন তিনি।

ঋষির মৃত্যুতে শোক প্রকাশ করে ব্যারোটো সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ ঋষির মৃত্যুর খবরে গভীর শোকাহত । ওনার আত্মার শান্তি কামনা করি।“

আরও পড়ুন- সহ-অধিনায়ক হিসাবে একেবারে সঠিক গিল, বললেন অশ্বিন

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...