Thursday, February 19, 2026

দৃষ্টান্ত মুখ্যসচিব, গ্রামের মানুষের কাছে যান: BDO-সহ সরকারি আধিকারিক-জন প্রতিনিধিদের বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“মুখ্যসচিবকে দেখে শিখুন, কীভাবে মানুষের কাছে পৌঁছতে হয়”- মঙ্গলবার, মালদহে BDO-সহ সরকারি আধিকারিক ও জন প্রতিনিধিদের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সপ্তাহে একদিন গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদেও সরব হন তিনি।

উত্তরবঙ্গ সফরে সোমবার প্রথমে মুর্শিদাবাদ যান। সেখান থেকে যান মালদহে (Maldah)। সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)। মঙ্গলবার, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার আগে মালদহ মেডিক্যাল কলেজ -সহ জেলার একাধিক সরকারি জায়গা পরিদর্শন করেন মুখ্যসচিব। এদিন, সভায় বক্তব্য রাখার সময় সেই ঘটনার উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “বিডিওদের বলছি, মুখ্য সচিবকে দেখে শিখুন। কীভাবে মানুষের কাছে পৌঁছতে হয়।”

আগেই সরকারি আধিকারিকদের মানুষের কাছে যাওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। পরামর্শ দেন, গাড়ির কালো কাচ তুলে না ঘুরে হেঁটে এলাকায় যান। এদিনও এই প্রসঙ্গ তুলে মমতা বলেন, শুধু বিডিওদের বলছি তা নয়, সরকারি আধিকারিক থেকে জন প্রতিনিধি সকলকে যেতে হবে মানুষের কাছে।
আরও খবর: যাবজ্জীবনে প্যারোলে বেরিয়ে যায়! আর জি কর-কাণ্ডে সর্বোচ্চ সাজার দাবি মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের মোদি সরকারের বঞ্চনার বিরুদ্ধে সুর চড়ান মমতা (Mamata Banerjee)। বলেন, “কেন্দ্র আমাদের ১ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা দেয়নি। কোথা থেকে কাজ করব? তার মধ্যেও আমাদের কাজ থেমে থাকেনি। কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী -সহ সব প্রকল্পের কাজ চলছে।”

সরকারি কাজে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “সরকারি কাজে কোনও গাফিলতি বরদাস্ত করব না। মানুষের পরিষেবায় যেন কোনও সমস্যা না হয়। মানুষ কাজে গেলে ভাল ব্যবহার করুন। মানুষ যেন সরকারি পরিষেবার সুযোগ পান, এটা দেখতে হবে।” মালদহর প্রশাসনিক মঞ্চ থেকে একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা তুলে দেন মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

রাজ্যে প্রশাসনিক রদবদল, নবান্নের নির্দেশে চার আইপিএস আধিকারিকের বদলি

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। এক সরকারি নির্দেশে চার জন আইপিএস...

SIR: পিছিয়ে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশ, ঝুলে প্রায় ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) কাজ শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ ফের পিছিয়ে যাওয়ার ইঙ্গিত মিলল। পূর্বনির্ধারিত...

বকেয়াসহ ১০ শতাংশ ডিএ পাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা, ঘোষণা স্কুল শিক্ষা দফতরের

ভোটের আগে বিরাট সুখবর সরকারি ও সরকারি পোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক শিক্ষিকাদের জন্য। স্কুল শিক্ষা দফতর...

বলিউড থেকে কত টাকা পেলেন—প্রশ্ন উঠতেই কী বললেন রাজপাল যাদব?

আর্থিক দায় মেটাতে না পেরে আদালতের নির্দেশে আত্মসমর্পণ করতে হয়েছিল বলিউড অভিনেতা রাজপাল যাদবকে (Rajpal Yadav)। সেই ঘটনার...