Friday, April 3, 2026

রঞ্জিতে হরিয়ানার বিরুদ্ধে বল হাতে দাপট সুরজের, প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে বাংলার রান ৬

Date:

Share post:

আজ থেকে শুরু হয়েছে রঞ্জিট্রফির ম্যাচ। প্রথম দিনের ম্যাচে বল হাতে দাপট বাংলার সুরজ সিন্ধু জসওয়ালের। একাই নেন ৬ উইকেট। প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে বাংলার রান ১ উইকেট হারিয়ে ৬। হরিয়ানা প্রথম ইনিংসে করে ১৫৭।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইন ইনিংসে ১৫৭ রান করে হরিয়ানা। সৌজন্যে সুরজ। তাঁর বোলিং-এর দাপটে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি হরিয়ানার ব্যাটাররা। তবে লড়াই চালান অঙ্কিত কুমার । ৫৭ রান করেন তিনি। ২১ রান করেন লক্ষ্য দালাল। ২৪ রান করেন নিশান্ত সিন্ধু। ৬ উইকেট নেন সুরজ। দুটি করে উইকেট নেন মুকেশ কুমার এবং মহম্মদ কাইফ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বঙ্গ ব্রিগেড। ১ রানে আউট হন ঋত্বিক চট্টোপাধ্যায়। ক্রিজে রয়েছেন অঙ্কিত চট্টোপাধ্যায় এবং রোহিত কুমার। শাহবাজ আহমেদ, সুদীপ চট্টোপাধ্যায়, অভিমন্যু ঈশ্বরণ, আকাশ দীপরা এই ম্যাচে নেই।

আরও পড়ুন- কেন খেলেলননি শামি, মুখ খুললেন সূর্য

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...