Friday, April 3, 2026

আজ থেকে শুরু নবম দুয়ারে সরকার কর্মসূচি, গাইডলাইন জারি রাজ্যের

Date:

Share post:

শুক্রবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) কর্মসূচির নবম সংস্করণ । এবারের শিবির ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বিভিন্ন এলাকায় ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে মোট ৩৭টি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে আবেদন জমা নেওয়া হবে।লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, বার্ধক্য ভাতার মতো চিরাচরিত প্রকল্পের পাশাপাশি দুয়ারে সরকারে এবার কৃষি যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য প্রকল্পেও আবেদন করার সুযোগ মিলবে বলে জানা গেছে।

এবারের দুয়ারে সরকার কার্যক্রম দুটো ধাপে হতে চলেছে। আজ অর্থাৎ শুক্রবার (২৪ জানুয়ারি) থেকে ফেব্রুয়ারির প্রথম দিন পর্যন্ত প্রথম দফায় আবেদন গ্রহণের প্রক্রিয়া চলবে। এরপর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরাসরি পরিষেবা প্রদানের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত শিবির চলবে। আগেরবার যে সব এলাকা বেশি গুরুত্ব পায়নি, সেখানে শিবিরের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের নির্দেশ সমস্ত ক্যাম্পে প্রয়োজনীয় জলের ব্যবস্থা থাকছে। প্রসূতিদের জন্য বিশেষ জায়গা রাখার নির্দেশ দেওয়া হয়েছে গাইডলাইনে। পাশাপাশি ফটোকপিও যাতে বিনামূল্যে হয়, সে ব্যাপারেও নজর রাখতে বলা হয়েছে।যাঁদের আবেদন গ্রাহ্য হবে না, তাঁদের আবেদন বাতিল হওয়ার কারণ এবং কী করণীয়, তা ঠিক মতো বুঝিয়ে দিতে হবে বলেও জেলা প্রশাসনের কর্তাদের নির্দেশ দিয়েছে নবান্ন।

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...