Monday, April 13, 2026

সেমিতে প্রথম সেট হেরেই চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন জোকার

Date:

Share post:

অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন নোভাক জোকোভিচ। চোটের কারণের এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান জোকার। এদিন অস্ট্রেলিয়ান ওপেনের সামিফাইনালে নেমেছিলেন জোকোভিচ। প্রতিপক্ষ ছিলেন আলেকজান্ডার জেরেভ। সেমিফাইনালে প্রথম সেট হারের পরেই ম্যাচ ছেড়ে দেন ২৪ টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। আর এর ফলে ২৫ টি গ্র্যান্ড স্ল্যাম জয় হল না জোকারের।

শুক্রবার জেরেভের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় জোকোভিচের। প্রথম সেটে দুই তারকার মধ্যে এতটাই হাড্ডাহাড্ডি লড়াই হয় যে কেউ কারোওর সার্ভিস ব্রেক করতে পারেননি। শেষ পর্যন্ত প্রথম সেট গড়ায় টাইব্রেকারে। সেখানে আর লড়তে পারেননি জোকার। ৭(৭)-৫(৫) ফলে প্রথম সেট যায় জেরেভের ঝুলিতে। তারপরেই ম্যাচ থেকে সরে দাঁড়ান জোকার। জানিয়ে দেন, চোটের কারণে আর খেলা সম্ভব হচ্ছে না তাঁর পক্ষে।

ম্যাচের পর জোকোভিচ বলেন, “হয়তো আর একটা সুযোগ রয়েছে। কে বলতে পারে? আগে দেখতে হবে এই মরশুমটা কেমন যায় আমার। আপাতত সামনের দিকে তাকাতে চাইছি।” এরপর তিনি আরও বলেন, “ আলকারাজের ম্যাচের পর থেকে একটা বলও র‌্যাকেট দিয়ে মারিনি। ম্যাচের এক ঘণ্টা আগে প্রথম বার শট খেললাম। পেশির চোট নিয়ন্ত্রণ করার জন্য যা করা সম্ভব সেটাই করেছি। ওষুধ খেয়েছি। পায়ে স্ট্র্যাপ বেঁধে খেলার চেষ্টা করেছি। ফিজিয়ো অনেক পরিশ্রম করে আজ আমাকে কোর্টে নামতে সাহায্য করেছেন। তবে প্রথম সেটের শেষের দিকে আরও বেশি ব্যাথা হতে শুরু করে। সেটা নিয়ন্ত্রণ করা আমার পক্ষে সম্ভব ছিল না। ম্যাচ ছেড়ে দেওয়াটা দুর্ভাগ্যজনক। তবে আমি চেষ্টা করেছিলাম। চোটের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম, প্রথম সেট জিততে পারলেও আমার সামনে পাহাড়প্রমাণ লড়াই অপেক্ষা করে রয়েছে।“

কোয়ার্টার ফাইনালে তরুণ তুর্কি কার্লোস আলকারাজকে হারিয়ে সেমিতে পৌঁছে ছিলেন জকোভিচ। মাত্র এক সেট খুইয়ে ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪ ফলাফলে স্প্যানিশ তারকাকে হারান তিনি।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...