Friday, April 3, 2026

পারিবারিক অশান্তির জের? নরেন্দ্রপুরে স্কুলে উদ্ধার শিক্ষকের ঝুলন্ত দেহ

Date:

Share post:

স্কুলের মধ্যে আত্মঘাতী শিক্ষক৷ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

জানা গিয়েছে, আত্মঘাতী ওই শিক্ষকের নাম রাজেশ রজক। শুক্রবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ পরিবারের লোকজন তার খোঁজ শুরু করে ৷ খুঁজতে খুঁজতে স্কুলে গেলে ক্লাসরুমের মধ্যে ঝুলন্ত অবস্থায় তাকে দেখা যায় ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

তবে পারিবারিক অশান্তির কারনে ওই শিক্ষক আত্মঘাতী হয়েছেন না কি, পিছনে অন্য কোনও কারণ আছে খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন- চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সঠিক বক্তব্য তুলে ধরতে নতুন সংগঠন, প্রেসিডেন্ট শশী পাঁজা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...