Saturday, April 4, 2026

মুর্শিদাবাদে বেপরোয়া গতির লরির ধাক্কায় মৃত্যু ভিলেজ পুলিশের! গুরুতর জখম ২

Date:

Share post:

কুয়াশায় ঢাকা শনিবারের সকালে বেপরোয়া গতির বলি ১ ভিলেজ পুলিশ। মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রাম থানা এলাকার জাতীয় সড়কের মোড়ে ট্র্যাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব সামলাচ্ছিলেন ছিলেন দুজন সিভিক ভলেন্টিয়ার এবং এক ভিলেজ পুলিশ। আচমকা বেপরোয়া গতিতে ছুটে আসা লরির ধাক্কায় জখম হন তিন জনই। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ভিলেজ পুলিশের (Village Police)। সকাল সাড়ে আটটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। গুরুতর অবস্থায় ২ সিভিক ভলেন্টিয়ারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে কলকাতা থেকে নলহাটির দিকে যাচ্ছিল একটি দশ চাকার লরি। নবগ্রাম মোড়ে যান নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন দুই সিভিক ভলান্টিয়ার এবং এক ভিলেজ পুলিশ।লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে তিন পুলিশ কর্মীকে পিষে দিয়ে রাস্তার মাঝে ডিভাইডারে ধাক্কা মারে। লরির চাকায় পিষ্ট হন ভিলেজ পুলিশ অভি। বাকি দুজন ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়েন। হাসপাতালে নিয়ে গিয়েও ভিলেজ পুলিশকে বাঁচানো যায়নি। প্রচন্ড কুয়াশা এবং লরির বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘাতক লরিকে আটক করার পাশাপাশি এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

Related articles

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...