Friday, April 3, 2026

পথ দুর্ঘটনায় রাশ টানতে উদ্যোগ! ড্রাইভিং ট্রেনিং সেন্টার গড়ে তুলছে রাজ্য

Date:

Share post:

পথ দুর্ঘটনায় রাশ টানতে রাজ্য সরকারের প্রস্তাবিত গাড়িচালকদের প্রশিক্ষণ কেন্দ্র খুব শীঘ্রই দরজা খুলে দিচ্ছে। দক্ষিণ কলকাতার বেহালায় প্রস্তাবিত ওই কেন্দ্র তৈরীর কাজ শেষের পথে। চলতি বছরের শেষের দিকেই প্রশিক্ষণের কাজ শুরু হবে বলে পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে। জানা গেছে রিজিওনাল ড্রাইভার ট্রেনিং সেন্টার তৈরির ৮০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এখানে সব ধরনের আধুনিক সুযোগ–সুবিধা থাকবে। আরএফআইডি (রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন) প্রযুক্তির সাহায্যে ড্রাইভিং টেস্ট নেওয়া হবে। থাকবে ভিডিয়ো রেকর্ডিংয়ের ব্যবস্থা। থিওরি এবং প্র্যাকটিক্যাল, দু’রকমই ক্লাসের ব্যবস্থা থাকবে। যাঁরা ড্রাইভিং প্রশিক্ষণ নিতে আসবেন, তাঁদের থাকার জন্য হস্টেলের সুবিধাও থাকছে।

পরিবহণ দফতরের এক আধিকারিক জানান, গাড়ি চালানো ছাড়াও একজন আদর্শ ড্রাইভার হওয়ার জন্য যে সব বিষয়ে জ্ঞান অর্জন করা দরকার সেগুলো সম্পর্কে ধারনা তৈরি করার জন্য নতুন সিলেবাস তৈরি করা হচ্ছে। এর মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে তার মধ্যে রয়েছে, বিহেভিয়েরাল প্র্যাক্টিসেস এবং স্ট্রেস ম্যানেজমেন্ট, ডিফেন্সিভ ড্রাইভিং টেকনিক্স, ইমার্জেন্সি হ্যান্ডলিং টেকনিক, কার মেনটেন্যান্স ও জ্বালানি সাশ্রয়, পরিবেশ ও দূষণ এবং কেস স্টাডির মাধ্যমে কোন কোন কারণে দুর্ঘটনা ঘটে সেটা ভালো করে উপলব্ধি করতে পারবেন শিক্ষনবিশ চালকরা।

নবান্নের এক কর্তা জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশিকা মেনেই বেহালায় আধুনিক মানের ডাইভিং ট্রেনিং সেন্টার তৈরি হচ্ছে। এখানে যাঁরা প্রশিক্ষণ দেবেন তাঁদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে উচ্চ মাধ্যমিক পাশ। এছাড়াও ড্রাইভিংয়ে কম করে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোটর মেকানিকসের সার্টিফিকেট অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ড্রিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। আগামী দিনে, প্রতিটি জেলা সদরে একটি করে ড্রাইভিং ট্রেনিং সেন্টার বানানো হবে। এগুলি পরিচালিত হবে পিপিপি মডেলে।

আরও পড়ুন – এবার দিল্লিতেও `লক্ষ্মীর ভাণ্ডার`! সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে থাকছে বাংলার ট্যাবলো

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...