Tuesday, April 7, 2026

একতা ও সম্প্রীতির বার্তায় বীর শহিদ ও সংবিধান প্রণেতাদের সাধারণতন্ত্র দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সাধারণতন্ত্র দিবসের ( republic day) পুণ্যলগ্নে দেশবাসীর উদ্দেশে একতা, সম্প্রীতি ও অন্তর্ভুক্তির আদর্শকে সমুন্নত রাখার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী ( chief minister) রবিবার সোশ্যাল মিডিয়ায় লেখেন, আজকের এই বিশেষ দিনে আমাদের সকলকে শপথ নিতে হবে সংবিধানের মূল ভিত্তি সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র এবং সর্বোপরি দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে অক্ষুণ্ন রাখার।

তিনি লেখেন, আমাদের ধাত্রীভূমিকে স্বাধীনতার মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ যাঁরা করে দিয়েছিলেন, সেই সকল বীর শহিদকে আজকের দিনে বিনম্র চিত্তে প্রণাম জানাই। আজকের এই মাহেন্দ্রক্ষণে আন্তরিক শ্রদ্ধা জানাই সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকর-সহ সকল সংবিধান রচয়িতাকে। পাশাপাশি, দেশের সকল সহ-নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের শপথ হোক জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈচিত্রের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্মসমন্বয়ের পরম্পরার এবং মহান ঐতিহ্যের সুদৃঢ় বন্ধনকে অটুট রাখার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের ৭৬ বছর উদযাপন করতে রেড রোডে গ্র্যান্ড প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছিলেন এদিন। রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে পূর্ণ মর্যাদায় সাধারণতন্ত্র দিবসে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন।

এক্স বার্তায় তিনি জানান, এই দিনটি শুধু স্মরণ করার নয়, এই দিনটি সংবিধান নির্দেশক নীতিগুলির প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্নবীকরণের‌। আমাদের প্রজাতন্ত্রের শক্তি জনগণের শক্তিতে প্রতিফলিত হোক। আমরা যেন সবসময় সেই মূল্যবোধকে রক্ষা ও লালন করার চেষ্টা করি যা ভারতকে মহান করে তোলে।

+-

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...