Monday, February 23, 2026

উন্নয়ন ছেড়ে অনুপ্রবেশ ইস্যু! বিজেপিকে তোপ দাগতে গিয়ে ফের বিতর্কে পিত্রোদা

Date:

Share post:

দিল্লি নির্বাচনের আগে কেন্দ্রের সরকার কোনও ইস্যুকেই শাসকদল আপের বিরুদ্ধে খাঁড়া করতে পারছে না। সেক্ষেত্রে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের (MEA) ভুলে সীমান্ত পেরিয়ে বেআইনি অনুপ্রবেশকারী (immigration) ইস্যুকে তুলে ধরতে ব্যস্ত নরেন্দ্র মোদি ও তাঁর অনুগামীরা। দিল্লির সামগ্রিক অনুন্নয়নের ইস্যু ছেড়ে অনুপ্রবেশকারী ইস্যুতে নির্ভরশীল হওয়ায় কেন্দ্রের সরকারকে তোপ বহির্দেশীয় কংগ্রেস চেয়ারম্যান (Overseas chairman) স্যাম পিত্রোদার। সেক্ষেত্রে বেআইনিভাবে ভারতে প্রবেশকারীদেরও (illegal immigrnats) ভারতে স্থান দেওয়ার পিত্রোদার (Sam Pitroda) দাবিতে যদিও সমালোচনা শুরু করেছে বিজেপি।

সম্প্রতি দূষণে বিপর্যস্ত রাজধানী দিল্লি। বাসিন্দাদের সামগ্রিক উন্নয়নে নির্বাচনের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল একাধিক নতুন প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছেন। যার অনেকটাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে অনুকরণ করে। আবার বিজেপি ও কংগ্রেসও সেই সব প্রতিশ্রুতির অনুকরণ করা শুরু করেছে নির্বাচনী প্রচারে। অথচ এতদিন এই ধরনের উন্নয়নের দিকে নজর করেনি কেন্দ্রের শাসকদল বিজেপি। এমনকি দিল্লির দূষণ (Delhi pollution) নিয়ন্ত্রণেও ব্যর্থ বিজেপি।

দূষণ প্রসঙ্গে বলতে গিয়ে স্যাম পিত্রোদা (Sam Pitroda) দাবি করেন, বিজেপি বিশ্বের চিন্তা করে না। বিশ্বউষ্ণায়নের (global warming) চিন্তা করে না। মানুষের চিন্তাও করে না। এরা পড়ে আছে বেআইনি অনুপ্রবেশ নিয়ে। এই বিষয়ে বলতে গিয়ে তিনি সংযোজন করেন, এরা দরিদ্র মানুষ, ক্ষুধার্ত এরা। অনেক কষ্ট করে রোজগার করে এখানে পৌঁছান। সেটা বেআইনি। সেটাও ঠিক নয়। কিন্তু আমরা অনুপ্রবেশের (immigrants) পিছনে পড়ে থাকবে। বাংলাদেশীদের (Bangladeshi) পিছনে পড়ে থাকব। সংখ্যালঘুদের পিছনে লেগে থাকব। এর প্রতিবাদে বলতে চাই, আমরা সবাইকে অন্তর্ভুক্ত করে নেব। তাতে আমাদের একটু সমস্যা হলে, ঠিক আছে। আমরা একটু সমস্যা সহ্য করে ভাগ করে নেব। কিন্তু কেউ ভাগ করে নিতে চায় না। সবাই নিজের অংশটা বড় করে নিতে চায়।

অনুপ্রবেশকারীদের ভারতের অন্তর্ভুক্ত করার পিত্রোদার (Sam Pitroda) বার্তার প্রতিবাদ করেছে বিজেপি। তাদের দাবি, রাহুল গান্ধীর (Rahul Gandhi) ডানহাত স্যাম পিত্রোদা। বেআইনি অনুপ্রবেশকারীদের ভারতে থাকার জায়গা খুলে দেওয়াকে সমর্থন করেছেন তিনি। এটা অত্যন্ত ভয়ানক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য, দাবি বিজেপির।

spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...