Wednesday, April 15, 2026

উত্তরপ্রদেশের দুষ্কৃতী ধরল কলকাতার STF: শিয়ালদহের কাছে উদ্ধার অস্ত্র, গ্রেফতার ৫

Date:

Share post:

ফের খাস কলকাতায় অস্ত্র-সহ আটক উত্তরপ্রদেশের ৫ বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের ঢিল ছোঁড়া দূরত্বে এমজি রোডের একটি ফাস্টফুডের দোকানে হানা দেয় কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। অস্ত্র-সহ হাতেনাতে পাকড়াও করা হয়েছে ৫ জনকে।

জানা গিয়েছে, ধৃতরা প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ছাড়াও মোবাইল ও নগদ টাকা বাজেয়াপ্ত হয়েছে। শুধুই ভিনরাজ্য থেকে অস্ত্র পাচার, নাকি অন্য কোনও নাশকতার উদ্দেশে জড়ো হয়েছিলেন তারা, তা খতিয়ে দেখা হচ্ছে। গত নভেম্বরে ওই এলাকা থেকেই আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল এসটিএফ। জেরায় জানা গিয়েছিল, বিহারের মুঙ্গের থেকে ওই ব্যক্তি অস্ত্র পাচারের জন্য শহরে এসেছিল। এবার একই এলাকা থেকে ফের উদ্ধার হল অস্ত্রভাণ্ডার।

আরও পড়ুন- বদলার ম্যাচে স্বস্তি ফিরল মোহনবাগানের , ঘরের মাঠে বিএফসিকে হারাল ১-০ গোলে

_

 

_

 

_

 

_

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নববর্ষের সকালেই রাজ্যপালের ‘পরিবর্তন’ বার্তা! পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...

মহিলা সংরক্ষণ বিলের নামে রাজ্যগুলির উপর বিজেপির স্বৈরাচারী শাসন! একজোট বিরোধীরা

গোটা দেশে একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন চলছে। সেই সময়ে চুপি চুপি ফের সংসদে তিন বিল নিয়ে আসছে স্বৈরাচারী...

সিবিএসই-র দশম শ্রেণির ফলে ছাত্রীদের জয়জয়কার, কৃতীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী 

প্রকাশিত হল সিবিএসই-র দশম শ্রেণির ফল। এবারের পরীক্ষায় ছেলেদের তুলনায় সাফল্যের নিরিখে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে মেয়েরা। কৃতী ছাত্রছাত্রীদের...

ভোটার স্লিপ বিলির কাজ শুরু: দৃষ্টিহীন ভোটারদের জন্য স্লিপে ও বুথে বিশেষ ব্যবস্থা

প্রথম দফার ভোটের আগে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছে ভোটার ইনফরমেশন স্লিপ (ভিআইএস)। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর...