Monday, April 13, 2026

ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ক্রিস গোপালকৃষ্ণন-সহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ থানায়

Date:

Share post:

ইনফোসিসের (Infosys) সহ-প্রতিষ্ঠাতা ক্রিস গোপালকৃষ্ণন, প্রাক্তন আইআইএসসি (IISc) ডিরেক্টর বলরাম-সহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল থানায়। এসসি-এসটি নৃশংসতা প্রতিরোধ আইনের অধীনে তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ৭১তম সিটি সিভিল ও দায়রা আদালতের (সিসিএইচ) নির্দেশের ভিত্তিতে কর্ণাটকের (Karnataka) সদাশিব নগর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। আদিবাসী বোভি সম্প্রদায়ের দুর্গাপ্পা তাদের বিরোধী অভিযোগ দায়ের করেন। এই দুর্গাপ্পা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বা আইআইএসসি-র (IISc) প্রযুক্তি কেন্দ্রের একজন সদস্য ছিলেন। তাঁর দাবি, ২০১৪ সালে তাঁকে মিথ্যা মামলায় (false case) ফাঁসানো হয়েছিল এবং পরবর্তীকালে চাকরি থেকে বরখাস্ত (termination) করা হয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, তিনি জাতিগত বিদ্বেষ ও হুমকির শিকার হয়েছেন। এই মামলায় অভিযুক্ত অন্যান্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোবিন্দন রঙ্গরাজন, শ্রীধর ওয়ারিয়ার, সান্দ্য বিশ্বস্বরায়, হরি কে ভি এস, দাসাপ্পা, বলরাম পি, হেমলতা মহিশি, চট্টোপাধ্যায় কে, প্রদীপ ডি সাওকার এবং মনোহরন। এই অভিযোগ দায়েরের পর ক্রিস গোপালকৃষ্ণানের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য তিনি আইআইএসসি বোর্ড অফ ট্রাস্টির সদস্য হিসাবেও কাজ করেন।

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...