Saturday, March 14, 2026

দিল্লি দলের সঙ্গে অনুশীলন কোহলির, ফেরালেন রঞ্জিতে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব

Date:

Share post:

হাতে আর মাত্র একদিন । তারপর প্রায় ১২ বছর পর রঞ্জিট্রফির ম্যাচে খেলতে নামছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ৩০ জানুয়ারি থেকে অরুণ জেটলি স্টেডিয়ামে রেলওয়েজের বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন কোহলি। আজ দিল্লি দলের সঙ্গে অনুশীলনও সারেন বিরাট। সূত্রের খবর, রঞ্জিতে নেতৃত্ব দেওয়ার দেওয়ার প্রস্তাব যায় বিরাটের কাছে। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন কোহলি। রঞ্জিট্রফির ম্যাচে দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন ২৫ বছর বয়সি আয়ুষ বাদোনি।

দিন কয়েক আগেই ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের সঙ্গে নিজের প্রস্তুতিও শুরু করেছিলেন কোহলি। বিরাট ঘাড়ের চোটের কারণে রঞ্জিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির জার্সিতে নামতে পারেননি। কোহলি শেষ বার দিল্লির হয়ে খেলেছিলেন ২০১২ সালে। উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলেছিলেন তিনি।

নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় বিপর্যয়ের পর ভারতীয় বোর্ড জাতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করেছে। সেইমত রোহিত শর্মা, ঋষভ পন্থ, শুভমন গিলদের গত ম্যাচে খেলতে দেখা গিয়েছিল। কিন্তু তখন রঞ্জিতে ঘাড়ে ব্যাথার কারণে নামেননি কোহলি। তবে এবার নামছেন বিরাট। কোহলিকে পেলেও দিল্লির হয়ে এই ম্যাচে খেলতে দেখা যাবে না পন্থকে। অপরদিকে মুম্বইয়ের হয়ে খেলবেন না রোহিত, যশস্বী জসওয়াল এবং শ্রেয়স আইয়ারও। তাঁরা সকলেই ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলার প্রস্তুতি নেবেন। তবে কোহলি এবং কে এল রাহুল রঞ্জি খেলবেন। তাঁরা আগের ম্যাচটি খেলেননি। সেই কারণেই কোহলি দিল্লির হয়ে এবং রাহুল কর্নাটকের হয়ে খেলতে নামবেন।

আরও পড়ুন- ৩৬ জন খেলোয়াড়ের জন্য বরাদ্দ মাত্র ৬টি আসন, জাতীয় গেমস অংশ নিতে চরম ভোগান্তি বাংলার খো খো দলের

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...