Tuesday, June 23, 2026

হেলে-পড়া ফ্ল্যাটবাড়ির বাসিন্দাদের ক্ষতিপূরণ দিতে উদ্যোগী রাজ্য

Date:

Share post:

হেলে-পড়া ফ্ল্যাটবাড়ির বাসিন্দারা যাতে ক্ষতিপূরণ পান সেই বিষয়ে উদ্যোগী হচ্ছে রাজ্য ক্রেতা সুরক্ষা দফতর। বিভিন্ন প্রতারণার ক্ষেত্রে যেভাবে ক্রেতাদের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়া হয় এক্ষেত্রেও তেমন উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী বিপ্লব মিত্র। তিনি বলেন, ওই ফ্ল্যাটের ক্রেতারা যদি নিয়মমাফিক প্রতারণার অভিযোগ দায়ের করেন তবে নিয়ম মেনে সেই অভিযোগের নিষ্পত্তি করা হবে। যেভাবে অন্যান্য ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হয়, ঠিক তেমনই হেলে-পড়া ফ্ল্যাটের বাসিন্দাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও অনলাইন কেনাকাটাতে প্রতারিত হওয়া গ্রাহকদের ক্রেতা সুরক্ষা দফতর সাহায্য করবে বলে মন্ত্রী জানিয়েছেন। যে কোনও সমস্যায় ক্রেতা সুরক্ষা দফতরে অভিযোগ জানিয়ে মানুষ যাতে এক বছরের মধ্যেই ন্যায়বিচার পান তার জন্যই পদক্ষেপ করা হচ্ছে।

আরও পড়ুন- ফের বিরোধীদের কণ্ঠরোধ! ওয়াকফ JPC নিয়ে মোদি সরকারকে তোপ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...