Monday, June 8, 2026

রাতের কলকাতায় আক্রান্ত তরুণীর সকালে মৃত্যু, ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ পুলিশের

Date:

Share post:

সিনেমার কায়দায় তরুণীর গাড়ি ধাওয়া করে এলোপাথাড়ি কোপ। বৃহস্পতিবার রাতে কলকাতার ইএম বাইপাসের মেট্রোপলিটনের কাছে আক্রান্ত তরুণী রোফিয়া শাকিলের মৃত্যু হল এনআরএস হাসপাতালে (NRS Hospital)। সম্পর্কের জটেই এই বেপরোয়া আক্রমণ, অনুমান প্রগতি ময়দান থানার (Pragati Maidan Police) পুলিশের। ইতিমধ্যেই ধৃত মহিলা-সহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাতের কলকাতার রোমহর্ষক ঘটনায় আতঙ্কিত প্রত্যক্ষদর্শীরা। আটক হওয়া তিনজনের মধ্যে একজন নাবালক। বাকি দুই অভিযুক্তের নাম ওয়াসিম আক্রম ও শাহজাদি ফারুখ। সূত্রের খবর রোফিয়া একটি গাড়ি করে যাচ্ছিলেন। সেই গাড়িটি ধাওয়া করে এগিয়ে আসে ওয়াসিমদের গাড়ি। বাইপাস ধাবার কাছে সিগন্যালের কারণে গাড়ির গতি কমতেই অভিযুক্তদের গাড়ি পথ আটকায় তরুণীর গাড়ির। গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন রোফিয়া। ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা-সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ওই নাবালকের বাবার সঙ্গে রোফিয়ার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। আটক হওয়া মহিলা আসলে নাবালকের মা। নাবালকের বাবা ফারাক আনসারির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related articles

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...