Monday, April 6, 2026

সর্বদল বৈঠকে মুখ পুড়ল সরকারের! এবার মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার শরিক দলের সাংসদরা

Date:

Share post:

মোদি সরকার গণতান্ত্রিক পদ্ধতি মেনে সংসদ পরিচালনা করছে না, বিরোধী শিবিরের এই অভিযোগ নতুন নয়৷ সংসদে বিরোধীদের কন্ঠরোধ করা হয় বারবার, এই অভিযোগও পুরোনো৷ এই আবহেই বৃহষ্পতিবার মোদি সরকারকে প্রবল অস্বস্তিতে ফেলে সরকারের ডাকা সর্বদল বৈঠকে সংসদের পরিচালন পদ্ধতি এবং মোদি সরকারের অগণতান্ত্রিক স্বৈরাচারী নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে এনডিএ-র শরিক দল জেডি(ইউ), এলজেপি এবং টিডিপি৷

সংসদীয় সূত্রের দাবি, সর্বদল বৈঠকে সরকারের দুই প্রতিনিধি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কিরেণ রিজিজুর সামনেই তিনটি শরিক দলের সাংসদরা দাবি জানান, এবারের বাজেট অধিবেশনে তাদের বক্তব্য রাখার সুযোগ দিতে হবে৷ তাঁরাও সরকারের অংশ, তাদেরও নিজের নিজের নির্বাচনী কেন্দ্রের জনতা, ভোটারদের সমস্যা তুলে ধরতে হবে, তাদের প্রত্যাশা পূরণ করতে হবে, সাফ জানান জেডি(ইউ), এলজেপি এবং টিডিপির সাংসদরা৷ তাদের এই দাবির মুখে কার্যত হতবাক হয়ে যান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কিরেণ রিজিজু৷ গোটা ঘটনাপ্রবাহ দেখার পরে বিরোধী শিবির যথেষ্টই আনন্দিত৷ তাদের অবস্থানেই এদিন মান্যতা দিয়েছে এনডিএ-র তিনটি শরিক দল, দাবি জানানো হয়েছে বিরোধী শিবিরের তরফে৷

আরও পড়ুন- রুচিসম্মত নয়! হরিণঘাটার ‘ভাইরাল বিয়ে’ প্রসঙ্গে বললেন শিক্ষামন্ত্রী, তদন্তের মুখে অভিযুক্ত অধ্যাপিকা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...