Friday, April 3, 2026

২০২৪-২৫ অর্থবর্ষের সমীক্ষা দিয়ে আজ শুরু কেন্দ্রীয় বাজেট অধিবেশন 

Date:

Share post:

নতুন ব্যাংকিং আইন প্রণয়ন নাকি ওয়াকফ আইনের ৪৪টি পরিবর্তন, এবারের বাজেট অধিবেশনে ঝড় উঠতে চলেছে ঠিক কোন ইস্যু নিয়ে তা নিয়ে বিশ্লেষণ শুরু হয়ে গেছে। শনিবার তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)। তার আগে শুক্রবার (৩১ জানুয়ারি) সংসদের অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কেন্দ্রের বাজেট অধিবেশন। উঠতে পারে মহাকুম্ভের নিরাপত্তা প্রসঙ্গও।

২০২৪ সালের জুন মাসের তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। আজ অর্থনৈতিক সমীক্ষা পেশ। এটি বিগত আর্থিক বছরে ভারতের অর্থনৈতিক কর্মক্ষমতার একটি বিশদ বিশ্লেষণ তুলে ধরবে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ থেকে কর্মসংস্থানের নয়া- সাধারণ মানুষের জন্য আদৌ কি সুখবর শোনাবে নির্মলার বাজেট, শুক্রবারের অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে তার আগাম ঝলক মিলতে চলেছে। বিতর্কিত ওয়াকফ বিল, দুর্যোগ ব্যবস্থাপনা আইন সংক্রান্ত বিল বা অর্থ বিলের ক্ষেত্রে আদৌ কোন পরিবর্তন হয় কি না সেদিকে নজর গোটা দেশের।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...