Friday, April 3, 2026

নিষিদ্ধ আরও ১৭টি ওষুধ, হাসপাতাল সুপার-জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ

Date:

Share post:

আরও ১৭টি ওষুধ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর। এবার ফার্মা ইমপ্লেক্স ল্যাবরেটরিস প্রাইভেট লিমিটেডের ১৭টি ওষুধ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই মর্মে রাজ্যের প্রতিটি হাসপাতাল সুপার এবং প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনামায় বলা হয়েছে, হাসপাতালে স্টক থাকলেও এই তালিকাভুক্ত ওষুধ ব্যবহার করা যাবে না। প্রয়োজনে বাইরের ওষুধ কিনে চালাতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর থেকে যে ওষুধগুলি নিষিদ্ধ করা হয়েছে, সেগুলি হল— ১) অ্যামোক্সিসিলিন ক্যাপ আই.পি ৫০০ মিলি, ২) সিপ্রোফ্লক্সাসিন ইনজেকশন আই.পি. ২ মিলিগ্রাম, ৩) ডেক্সট্রোজ ইনজেকশন আই.পি. ২৫% ১০০ মিলি, ৪) ডেক্সট্রোজ সলিউশন ইনজেকশন আই.পি. ৫%, ৫) মেট্রোনিডাজল ইনজেকশন আই.পি. ৫ মিলিগ্রাম/মিলি- ১০০ মিলি, ৬) সোডিয়াম ক্লোরাইড এবং ডেক্সট্রোজ ইনজেকশন আই.পি., ৭) সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন (৩%), ৮) সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন আই.পি. ০.৯% ১০০ মিলি এফএফএস, ৯) সেফেপাইম ইনজেকশন ১ গ্রাম/শিশি, ১০) অ্যাম্পিসিলিন সোডিয়াম ইনজেকশন আই.পি. ৫০০ মিলিগ্রাম / শিশি, ১১) ডেক্সট্রোজ ইনজেকশন ১০% হাইপারটোনিক, ১২) লেভোফ্লোক্সাসিন ইনজেকশন ৫ মিলিগ্রাম/মিলি- ১০০ মিলি, ১৩) ম্যানিটল ইনজেকশন আই.পি. ২০% -১০০ মিলি, ১৪) অফলক্সাসিন ইনজেকশন ২০০ মিলিগ্রাম/১০০ মিলি, ১৫) পেডিয়াট্রিক রক্ষণাবেক্ষণ ইলেক্ট্রোলাইট সলিউশন, ১৬) প্যারাসিটামল ইনজেকশন ১০০০ মিলিগ্রাম/১০০ মিলি, ১৭) সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন আইপি ০.৯%।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...