Saturday, April 4, 2026

৪০টি দেশ-২০০ বিদেশী প্রতিনিধি যোগ দিচ্ছেন BGBS-এ, থাকবেন আম্বানি-জিন্দালরাও: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বুধবার থেকে শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS)। তার আগে মঙ্গলবার বিকেলে আগত প্রতিনিধিদের সঙ্গে নিউটাউনে চা-চক্রে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, ৪০টি কান্ট্রি এবং ২০০ বিদেশী প্রতিনিধি সম্মেলনে আসছেন। এর মধ্যে ২০টি পার্টনার কান্ট্রি। আসার কথা ভূটানের প্রধানমন্ত্রীরও। তবে, দিল্লিতে থাকার কারণে তিনি আসবেন কি না এখনও স্থির নয়। মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালরাও BGBS-এ যোগ দিচ্ছেন বলে জানান মুখ্যমন্ত্রী। ২২টি দেশের প্রতিনিধিরা ইতিমধ্যেই পৌঁছেছেন।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, এবার আরও বড় আকারে হতে চলেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। মোট ৪০টি দেশের প্রতিনিধিরা যোগ দিচ্ছেন। তার মধ্যে ২০টি পার্টনার কান্ট্রি। মঙ্গলবারই ২২টি দেশের প্রতিনিধিরা আসছেন। বিভিন্ন অ্যাম্বাসডররা আসছেন। আস্তে পারেন ভুটানের প্রধানমন্ত্রীও। সম্মেলনে বিশেষ আমন্ত্রিত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

এদিন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন উপলক্ষে আয়োজিত চা চক্রেই কার্যত শুরু হয়ে গেল BGBS। বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন। রাজ্যে আরও বিনিয়োগের লক্ষ্যে হাজির শিল্পপতিরাও। বিশেষ গুরুত্ব দেওয়া হবে পর্যটনকে। সম্মেলনে যোগ দিচ্ছে ক্ষুদ্র শিল্প থেকে তথ্যপ্রযুক্তি শিল্পের প্রতিনিধিরা। থাকছে কৃষিপণ্য থেকে কুটির শিল্প।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...