Tuesday, June 16, 2026

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ, মাও-নিধন অভিযানে আহত ৩ জওয়ান

Date:

Share post:

মাওবাদী নিধন অভিযানে ফের আইইডি বিস্ফোরণের ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুরে বিস্ফোরণে আহত ৩ জওয়ান। বিজাপুর (Bijapur) এলাকায় একের পর এক সাধারণ মানুষের উপর মাওবাদী হামলা ও খুনের ঘটনার জেরে ব্যাপক মাও-দমন অভিযান শুরু করে যৌথ বাহিনী। বিজাপুর ও দান্তেওয়াড়ার সীমান্ত এলাকায় মঙ্গলবার দুপুরে আচমকাই আইইডি বিস্ফোরণ (IED blast) হয়। যার জেরে আহত হন ১ সিআরপিএফ (CRPF) ও ২ ডিআরজির (DRG) জওয়ান।

সম্প্রতি বিজাপুরের (Bijapur) বুগদিচেরু গ্রামে সাধারণ গ্রামবাসীদের নৃশংসভাবে হত্যা করে মাওবাদীরা। সোমবার রাতে দুই গ্রামবাসীকে গলা কেটে হত্যা করে অজ্ঞাত পরিচয় মাওবাদীরা। এরপরই ওই এলাকায় শুরু হয় মাওবাদী বিরোধী অভিযান। সিআরপিএফ (CRPF) ও ছত্তিশগড় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডে (DRG) যৌথ বাহিনী অভিযান চালায় বিজাপুর-দান্তেওয়াড়া সীমান্তে।

মঙ্গলবার সেই অভিযান চালানোর সময় মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে (IED blast) গুরুতর আহত হয় সিআরপিএফের (CRPF) কনস্টেবল প্রমোদ কুমার ও ডিআরজির (DRG) কনস্টেবল বিজয় কুমার। আরও এক ডিআরজি জওয়ান আহত হওয়ায় তিনজনকেই রাইপুরে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এই বিস্ফোরণের ঘটনায় বন্ধ হয়নি মাওবাদী বিরোধী অভিযান।

Related articles

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...