Thursday, June 25, 2026

আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণ করে খুন, গোসাবায় ধৃত অভিযুক্ত

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার গোসাবার(gosaba) পাঠানখালিতে ৬৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল।এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে্ এক ব্যক্তিকে।অভিযোগ, সোমবার রাতে মঙ্গল রায় নামে এক ব্যক্তি মদ নিয়ে তেঁতুল তলায় এক আদিবাসী ব্যক্তির বাড়িতে যায়।সেখানে গিয়ে আদিবাসী বৃদ্ধা ও তার ছেলেকে মদ খাওয়ায়।তারপর দীর্ঘক্ষণ বাড়িতে বসে থাকে।মৃত বৃদ্ধার বৌমা অভিযুক্তকে বাড়ি থেকে চলে যেতে বললেও অভিযুক্ত সেখানে বসেছিল।

বার বার বলা সত্ত্বেও যেতে না চাইলে,ওই মহিলা প্রতিবেশীর বাড়ি থেকে লোক ডাকতে যান।সেই ফাঁকে অভিযুক্ত ওই বৃদ্ধাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষিতা বৃদ্ধার বৌমা বাড়িতে এসে প্রথমে শাশুড়িকে দেখতে পায়নি।পরে দেখে অভিযুক্ত বাড়ির থেকে বেরিয়ে আসছে,ঘরের বারান্দার দিকে শাশুড়ি উলঙ্গ অবস্থায় পড়ে রয়েছে।সঙ্গে সঙ্গে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলে এবং গাছে বেধে গণ ধোলাই দেয়।ঘটনার খবর পেয়ে গোসাবা থানার পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।

আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধাকে প্রথমে স্থানীয় একটি চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখান থেকে তাকে গোসাবা ব্লক গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ( canning mahakuma hospital)চিকিৎসার জন্য সোমবার গভীর রাতে নিয়ে আসা হয়।সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় ।পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে ধর্ষণ করে খুনের অভিযোগে মামলা দায়ের করেছে।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...