Friday, June 26, 2026

হার ছিনতাইয়ের ধৃত মধ্যপ্রদেশের বিজেপি নেতার ‘গুণধর’ পুত্র!

Date:

Share post:

সিসি ক্যামেরার ফুটেজ দেখে ধৃত ছিনতাইবাজ। কিন্তু তাঁর পরিচয় প্রকাশ্যে আসতেই শোরগোল। আহমেদাবাদে (Ahmedabad) এক ৬৫ বছর বয়সী এক মহিলার হার ছিনতাইয়ে ধৃত মধ্যপ্রদেশের বিজেপি (BJP) নেতার ছেলে। প্রদ্যুম্ন সিং (Pradyumna Singh) নামে ওই যুবককে গ্রেফতার করেছে আহমেদাবাদ পুলিশ।

অভিযোগকারিনী বাসন্তীবেনের দায়ের করা এফআইআর অনুসারে, ২৫ জানুয়ারি যখন তিনি মন্দির থেকে ফিরছিলেন, তখন এক দুষ্কৃতী তাঁর সোনার মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়ে পালায়। ওই মঙ্গলসূত্রের মূল্য ১লাখ ২৫ হাজার টাকা। এলাকার CCTV ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয় মধ্যপ্রদেশের নিমুচ জেলার মালাহেরা গ্রামের বাসিন্দা প্রদ্যুম্নকে। তখনই জানা যায় তাঁর পরিচয়। তিনি মধ্যপ্রদেশের প্রাক্তন কংগ্রেস (Congress) বিধায়ক বিজেন্দ্র সিং চন্দ্রাবতের ছেলে। পরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন বিজেন্দ্র সিং।

পুলিশকে প্রদ্যুম্ন (Pradyumna Singh) জানান, তিনি ছিনতাইবাজ নন। বাবার বাড়ি ছেড়ে আহমেদাবাদে এসে ১৫হাজার টাকা মাসিক বেতনের চাকরি নেন। বান্ধবীর সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে তাঁর অর্থের প্রয়োজন হয়ে পড়ে। সেই খরচ মেটাতে চুরির করা শুরু করেন বলে পুলিশকে জানান প্রদ্যুম্ন।

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...