Monday, April 6, 2026

দিল্লিতে ভোটারদের ভোটদানে আগ্রহ বাড়াতে নয়া উদ্যোগ! ভোট দিলেই ফুলের চারা, সঙ্গে পণ্যে আকর্ষণীয় ছাড়

Date:

Share post:

লোকসভা বা বিধানসভা ভোট যাই হোক না কেন, দিল্লিতে লাইন দিয়ে ভোটদানে আগ্রহ দেখান না বড় সংখ্যক ভোটাররা৷ এই বিরাট সংখ্যক অনুপস্থিত ভোটারদের কি করে ভোটের লাইনে নিয়ে আসা যাবে, কিভাবে তাদের ভোট দান করানো যাবে, তার উপায় খুঁজতে গিয়ে প্রতিবারই নাজেহাল হতে হয় জাতীয় নির্বাচন কমিশনকে৷ এই আবহেই বুধবার দিল্লির বিভিন্ন প্রান্তে অবস্থিত পোলিং বুথের বাইরে এক ব্যতিক্রমী ছবি দেখা গেছে৷ এদিন সকাল থেকেই দিল্লি বিধানসভা ভোটে যারা ভোটদান করেছেন, তাদের হাতে নির্বাচন কমিশনের তরফে তুলে দেওয়া হয়েছে ফুল গাছের চারা৷ রাজধানীকে দূষণ মুক্ত করে আশে পাশের এলাকাকে সবুজে মুড়ে ফেলার উদ্দেশ্যে নির্বাচন কমিশনের তরফে ভোটারদের হাতে ফুলের চারা তুলে দেওয়ার এই উদ্যোগকে প্রশংসা করেছেন পরিবেশ বিদরাও৷

এই সূত্রেই সামনে এসেছে দিল্লির বিভিন্ন বণিকসভার উদ্যোগ৷ বিধানসভা ভোটের মুখেই দিল্লি জুড়ে চলছে বিয়ের মরশুম৷ এই পরিস্থিতিতে ভোটদানে উত্‍সাহ দেওয়ার জন্য ভোটারদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে রাজধানী দিল্লির বিভিন্ন বণিক সংগঠন গুলি৷ ভোটাররা তাদের হাতে লাগানো ভোটের কালি দেখালেই তাদের জন্য থাকছে কম্পিউটার, মোবাইল, অন্যান্য ইলেকট্রনিক জিনিসের উপরে ১০ থেকে ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থা৷ দিল্লির নেহেরু প্লেস, করোলবাগ, সরোজিনী নগর মার্কেটের মত জনপ্রিয় মার্কেট গুলিতে এই ছাড় মিলবে বলেই জানানো হয়েছে বণিক সভা গুলির তরফে৷ বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত দিল্লিতে মোট ৫৭.৭০ শতাংশ ভোট পড়েছে বলে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে৷

আরও পড়ুন- BGBS দেখে অন্য রাজ্য বাণিজ্য সম্মেলন করছে: বিরোধীদের কটাক্ষের মোক্ষম জবাব মমতার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...