Saturday, June 20, 2026

শ্রমদিবস নষ্ট হয় না: বিদ্যুৎ ক্ষেত্রে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা জিন্দালের

Date:

Share post:

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে বাংলার সরকারের সহযোগিতা ও শিল্পবান্ধব পরিবেশের প্রশংসা শিল্পপতিদের। বুধবার, BGBS মঞ্চে দাঁড়িয়ে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করলেন জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল (Sajjan Jindal)। তাঁর কথায়, বাংলায় একদিনও শ্রম দিবস নষ্ট হয় না। না। বিদ্যুৎ ক্ষেত্রে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেন তিনি।

জিন্দল গ্রুপের সিএমডি সজ্জন জিন্দাল (Sajjan Jindal) বলেন, বাংলার মতো শিল্পবান্ধব পরিবেশ অন্য রাজ্যে পাওয়া যায় না। এখানে একদিনও শ্রমদিবস নষ্ট হয় না। এরপরেই বিনিয়োগের ঘোষণা করেন জিন্দাল। বলেন, বিদ্যুৎ ক্ষেত্রে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন। শালবনীতে কারখানা তৈরি হবে। একই সঙ্গে বিজনেস পার্ক তৈরির কথাও জানান জিন্দাল।
আরও খবর: বাংলায় হাজার হাজার কোটির বিনিয়োগ, দ্বিগুণ কর্মসংস্থান: BGBS-এ বিরাট ঘোষণা আম্বানির

পাশাপাশি, দুর্গাপুর বিমানবন্দর সম্প্রসারণ করবে জিন্দাল গোষ্ঠী। সেই সব ক্ষেত্রে বিপুল কর্মসংস্থান বলে জানান সজ্জন জিন্দাল। তাঁর কথায়, দেশের পাওয়ার হাউজ হবে বাংলা।

Related articles

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...