Tuesday, March 31, 2026

BGBS : ৯৩৬৮ কোটি বিনিয়োগের প্রস্তাব, স্বাস্থ্যখাতে উন্নতির খতিয়ান পেশ রূপক বড়ুয়ার

Date:

Share post:

রাজ্যে বেড়েছে হাসপাতালের শয্যা সংখ্যা, মেডিক্যাল কলেজ – বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (Bengal Global Business Business Summit) দ্বিতীয় তথা শেষ দিনে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বক্তব্য রাখলেন উডল্যান্ড হাসপাতালের এমডি – CEO রূপক বড়ুয়া (Rupak Barua)। তিনি জানান, স্বাস্থ্য ব্যবস্থা সমাজের এক গুরুত্বপূর্ণ সেক্টর। যেখানে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগের কথাও উল্লেখ করেন তিনি। রূপক জানান, এক দশকে হাসপাতালের বেড বেড়েছে ৫৭ হাজার থেকে ৯৭ হাজার হয়েছে। ১০ থেকে বেড়ে হাসপাতাল হয়েছে ৩০টি। আগে প্রায় ৬৭ শতাংশ নার্স ঝাড়খণ্ড বা ভুবনেশ্বরের কিংবা উত্তরপূর্ব বা দক্ষিণ ভারত থেকে আনতে হত। এখন ছবিটা পুরোপুরি বদলে গেছে। এখন ৭২ শতাংশ নার্সিং- সংক্রান্ত সাপ্লাই বাংলাতেই মেলে। অর্থাৎ স্বাস্থ্যখাতে এরাজ্য অনেকটাই স্বাবলম্বী হয়ে উঠেছে বলে জানান তিনি।

পশ্চিমবঙ্গ সরকার সর্বদাই সাধ্যের মধ্যে সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা প্রদানে আগ্রহ দেখিয়েছে। এবছরেও এই ভাবনাকে সামনে রেখেই হেলথ সেক্টরগুলিতে কাজ চলছে বলে এই সম্মেলনে জানান রূপক। তিনি ‘স্বাস্থ্যসাথী’র কথা উল্লেখ করে এই প্রকল্পের সাফল্যের কথা সবার সামনে তুলে ধরেন। বৃহস্পতিবার চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে স্বাস্থ্যখাত সম্পর্কিত এক বিশেষ সেশনের আয়োজন করা হয়। যেখানে ৯৩৬৮ কোটি বিনিয়োগের প্রস্তাব এসেছে। ২৩টি LOI ইতিমধ্যেই হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে ২০ হাজার অতিরিক্ত কর্মসংস্থানের আশা করা হচ্ছে।

 

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...