Wednesday, April 8, 2026

নিউটাউনে তৈরি হবে ‘বাংলার হাট’, থাকবে ডিজিটাল প্রদর্শনীও! হস্তশিল্প মেলা ঘুরে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসরে ছিল বাংলার হস্তশিল্পের সম্ভার। নিউ টাউনের সিটি স্কয়ার গ্রাউন্ডে বসেছিল হস্তশিল্প মেলা। বৃহস্পতিবার বাণিজ্য সম্মেলন শেষে সেই মেলা ঘুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানালেন, এখানেই তৈরি হবে হস্তশিল্পের বাজার। সেই বাজারের নাম হবে ‘বাংলার হাট’। একইসঙ্গে তিনি জানান, ‘বাংলাকে দেখো’ নামে একটি ডিজিটাল প্রদর্শনীরও ব্যবস্থা থাকবে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে।

বাংলার বিভিন্ন শিল্প কলা নিয়ে হস্তশিল্প মেলায় ৫০টিরও বেশি স্টল রয়েছে। তাঁতের শাড়ি থেকে বেতের ঝুড়ি, কী নেই সেখানে! মেলা-ঘুরে মুখ্যমন্ত্রী বেতের বোনা ঝুড়ি ও ইলেকট্রিকের হ্যারিকেন কেনেন। হস্তশিল্পীদের উৎসাহ দেন। শাড়ির দোকানে গিয়ে জিজ্ঞাসা করেন শাড়ির দাম? শাড়ি বানাতে কত সময় লেগেছে, জানতে চান। মাদুর দোকানের গিয়েও দাম জিজ্ঞাসা করেন। এবার হস্তশিল্প মেলা ইকো পার্কের জায়গায় অনুষ্ঠিত হয়ে গেল নিউ টাউনের সিটি স্কয়ার গ্রাউন্ডে। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। নির্দিষ্ট স্থানে ফুড পার্কও রয়েছে।

আরও পড়ুন- ভালোবাসা ফিরিয়ে দাও! পোস্টার নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ধরনা প্রেমিকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...