Tuesday, June 9, 2026

শুটিং চলছে: দাবি ফেডারেশনের, সভাপতিকে আলোচনায় চান পরিচালকরা

Date:

Share post:

শুটিং বন্ধ নেই টলিপাড়ায়। টেকনিশিয়ান থেকে ইন্দ্রপুরী- বুধবার রাত পর্যন্ত শুটিং হয়েছে সব জায়গাতেই। শুধুমাত্র সৃজিত রায়ের ধারাবাহিকের সেট নিয়ে সমস্যার জেরেই বন্ধ রয়েছে কাজ। এই নিয়ে পরিচালক এবং ফেডারেশনের মধ্যে দড়ি টানাটানি অব্যাহত। পরিচালক সৃজিৎ রায়ের ধারাবাহিকের সেট তৈরি না করে নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে বলে ডিরেক্টররা দাবি করছেন তার ভিত্তিতে বুধবার সন্ধেবেলা ডিরেক্টরস গিল্ডের একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, অভিনেতা জয়দীপ মুখোপাধ্যায়, পরিচালক সৃজিৎ রায় গিল্ডের সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেষ্ণা রায় সহ অনান্য পরিচালক-সদস্যরা।

এদিকে ফেডারেশনের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোথাও শুটিং আটকে নেই। বুধবার রাত পর্যন্ত টেকনিশিয়ান স্টুডিও, এনটি ওয়ান স্টুডিও, ইন্দ্রপুরী স্টুডিও সহ কলকাতার সবকটি স্টুডিওতে শুটিং হচ্ছে। সেখানে দাঁড়িয়ে পরিচালক সৃজিৎ রায়ের ধারাবাহিকের শুটিং বন্ধের যে কথা বলা হচ্ছে আসলে শুটিং তো শুরুই হয়নি। সেট তৈরি নিয়ে একটা সমস্যা হচ্ছিল। কিন্তু ডিরেক্টরস গিল্ড এবার কার্যত হুঁশিয়ারি দিল, যে ফেডারেশনকে এবং প্রযোজক ব্রডকাস্টারদের এসে বৃহস্পতিবার সন্ধে ৭টার মধ্যে এসে তাদের সঙ্গে কথা বলতে হবে এবং এই সমস্যার সমাধান করতে হবে, তা না হলে তারা বড় পদক্ষেপ করতে পারেন। সম্পাদক সুদেষ্ণা রায় থেকে অনির্বাণদের কথার মধ্যে এটা স্পষ্ট যে, ডিরেক্টররা কাজ ছেড়ে দেওয়া বা কর্মবিরতির পথে হাঁটতে পারেন। সেখানে ডিরেক্টর ছাড়া কি আদৌ কাজ করা সম্ভব? এই একটা আশঙ্কা তুলে দিয়ে তারা ফেডারেশনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এদিন সন্ধেবেলাতেও তাঁরা কোনও সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। তাঁরা আরও একটা দিন সময় নিয়েছেন। বৃহস্পতিবার পরিস্থিতি কী দাঁড়ায় সেইদিকে নজর থাকবে সকলের।

আরও পড়ুন- যোগেশচন্দ্র চৌধুরী কলেজে এবার প্রাক্তনীদের প্রবেশে নির্দিষ্ট গাইডলাইন তৈরির নির্দেশ কলকাতা হাইকোর্টর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...