Saturday, April 4, 2026

এখনও নিখোঁজ ‘মাথা’, দত্তপুকুর খুনে ত্রিকোণ প্রেমের জট! গ্রেফতার ২

Date:

Share post:

দত্তপুকুরের মৃতদেহ উদ্ধারের ঘটনায় হাতের ট্যাটু (Tatoo) দেখেই মৃতদেহ সনাক্ত করল পরিবার। নৃশংস এই হত্যাকাণ্ডে এখনও নিখোঁজ ‘কাটা মুণ্ডু’। তবে মৃতদেহ সনাক্তকরণের পর এই ঘটনায় জট অনেকটাই খুলল। পুলিশের তদন্তে উঠে এসেছে ত্রিকোণ প্রেমের (triangular love) কাহিনী। সেই প্রতিশোধেই নৃশংসভাবে হত্যা করা হয় গাইঘাটার বাসিন্দা হজরত লস্করকে। খুনের অভিযোগে তারই আত্মীয় ওবায়দুল গাজি ও তার স্ত্রী পুজা দাসকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই তিনজনের মধ্যেই ত্রিকোণ প্রেমের সম্পর্ক ছিল বলে অনুমান পুলিশের।

বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে (Barasat Medical College and Hospital) হজরতের দেহ সনাক্ত করে তার পরিবার। গাইঘাটা থানায় তার পরিবার নিখোঁজ ডায়েরি করার পরে সেই সূত্র ধরে তাদের দেহ সনাক্ত (identification) করার জন্য ডেকে পাঠানো হয়। তারা মর্গে হাতের ট্যাটু (tatoo) দেখে দেহ সনাক্ত করে। সম্প্রতি বরাহনগরের ঝুপড়ি এলাকায় থাকত হজরত। সেখান থেকেও কয়েকদিন ধরে সে নিখোঁজ ছিল। সেখানেই উঠে এসেছে হজরতের একাধিক বিয়ের তত্ত্ব। অভিযোগ, হজরত একাধিক বিয়ে ও একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে ছিল।

দক্ষিণ চব্বিশ পরগণার লক্ষ্মীকান্তপুরের বাসিন্দা পুজা দাসের সঙ্গেও একসময় হজরতের সম্পর্ক ছিল। পরে পুজার বিয়ে হয় ওবায়দুলের সঙ্গে। কিন্তু তারপরেও হজরত তার সঙ্গে সম্পর্ক রাখে বলে অভিযোগ ওবায়দুলের। তার জেরেই ওবায়দুল হজরতকে নৃশংসভাবে খুন করে বলে অনুমান পুলিশের।

তবে এই ঘটনায় আরও একটি তত্ত্ব উঠে এসেছে। সম্পর্কে হজরতের ভাই ওবায়দুল। পারিবারিক কারণেও খুন হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের। সেক্ষেত্রে দুই ভাই একই কাজে যুক্ত থাকার সময় টাকা পয়সা নিয়ে বিবাদের প্রসঙ্গও উঠে এসেছে। পুলিশ ওবায়দুল ও পুজাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাবে। সেই সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদ করেই খুঁজে বের করার চেষ্টা চালানো হবে কাটা মাথা কোথায় রাখা হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...