Saturday, April 4, 2026

নিউটাউনের নাবালিকা ধর্ষণ-খুনের কিনারা পুলিশের, গ্রেফতার মূল অভিযুক্ত

Date:

Share post:

বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে নাবালিকাকে টোটোয় তুলে ধর্ষণ এবং তারপর খুন করে স্থানীয় এক টোটোচালক (e-ricksaw driver)। নিউটাউনের (Newtown) নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় সেই টোটো চালককে গ্রেফতার বিধাননগর পুলিশ। প্রাথমিক জেরায় অভিযুক্ত তার অপরাধ স্বীকার করেছে, বলে দাবি পুলিশের।

শুক্রবার নিউটাউনের খালধার থেকে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধারের পরেই বিভিন্ন সূত্র ধরে তদন্তে নামে বিধাননগর পুলিশ। শেষ পর্যন্ত জগতপুর এলাকার একটি সিসিটিভি (CCTV) ক্যামেরায় ধরা পড়ে ওই নাবালিকা। এরপর সেই সন্ধ্যায় নাবালিকা কোথায় গিয়েছিল তা খুঁজতে শুরু হয় তল্লাশি। যে এলাকায় নাবালিকার দেহ উদ্ধার হয় সেখানকার একটি সিসিটিভি ফুটেছে নাবালিকাকে একটি ই-রিক্সায় (e-ricksaw) দেখা যায়। এরপর সেই সূত্রেই শুরু হয় তদন্ত।

পুলিশ ওই ই-রিক্সার (e-ricksaw) খোঁজ চালিয়ে চালক সৌমিত্র রায়কে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চলকর তথ্য। বাড়ি থেকে রাগ করে বেরিয়ে আসা নাবালিকা বাড়ি ফিরতে চাইলে তারই পূর্ব পরিচিত স্থানীয় রিক্সাচালক সৌমিত্র রায় তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেই মতো নাবালিকা তার রিক্সায় ওঠে।

পুলিশি জেরায় অভিযুক্ত সৌমিত্র জানিয়েছে, সে নাবালিকাকে রিক্সায় তুলে নিউটাউন (Newtown) সোনাঝুরি হাটের দিকে চলে যায়। সেখান থেকে ফের ঘুরে খাল ধারে আসে। সেখানেই তাকে ধর্ষণ ও খুন করে। এরপর দেহ ফেলা হয় খালপাড়ের ঝোপের মধ্যে। তবে এই ঘটনায় সৌমিত্রর সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...