Saturday, April 4, 2026

গানের টানে জিয়াগঞ্জে! অরিজিতের সঙ্গে দেখা করতে মুর্শিদাবাদে এড সিরান

Date:

Share post:

লন্ডনে গান গাইতে গিয়ে বন্ধুত্ব। আর সেই বন্ধুত্বের টানে ভারতের কনসার্টের মাঝেই মুর্শিদাবাদ ছুটে এলেন ব্রিটিশ গায়ক এড সিরান (Ed SHeeran)। অরিজিৎ সিং-এর (Arijit Singh) ফ্যান হয়ে যাওয়া সিরান সওয়ার অরিজিতের বিখ্যাত স্কুটিতেও। নৌকা সফরেও একসঙ্গে দেখা গেল সিরান ও অরিজিৎকে।

ভারতে কনসার্ট সিরিজে (concert series) ব্রিটিশ গায়ক-লেখক এড সিরান (Bengaluru)। রবিবার সকালেই বেঙ্গালুরুতে তার স্ট্রিট শো চলাকালীন মাইক খুলে দিয়ে বিতর্কে বেঙ্গালুরু পুলিশ। তবে তার আগে চেন্নাইয়ে তাঁর শো-তে দেখা করতে আসেন এ আর রহমান (A R Rahman)। কিন্তু এবার তারকা শিল্পী অরিজিতের সঙ্গে নিজেই দেখা করতে চলে এলেন সিরান।

অরিজিতের তুম হি হো শুনে তার ভক্ত হয়েছিলেন সিরান। এরপর ২০২৪ সালে সেপ্টেম্বর মাসে লন্ডনে (London) অরিজিতের শো-তে নিজেই উপস্থিত হন সিরান। দুই শিল্পীর একসঙ্গে গানের ভিডিও ভাইরালও হয়। এবার সিরান ভারতে। ফের তাই সাক্ষাৎ দুই শিল্পীর।

রবিবার বেঙ্গালুরু কনসার্টের পরে সিরান যাবেন শিলং-এ শো করতে। পথেই মুর্শিদাবাদ। আর সেখানেই সটান তিনি হাজির জিয়াগঞ্জে (Jiaganj) অরিজিতের (Arijit SIngh) বাড়িতে। অরিজিৎও আতিথেয়তায় নিজের swag বজায় রেখেছেন। নিজের স্কুটিতে ঘুরিয়েছেন প্রিয় শহর জিয়াগঞ্জ। নৌকায় গঙ্গা সফরেরও ব্যবস্থা করে দিয়েছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...