Monday, April 6, 2026

আজ থেকে শুরু মাধ্যমিক, নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে একাধিক নির্দেশিকা পর্ষদের 

Date:

Share post:

আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক (Madhyamik Examination 2025)। পশ্চিমবঙ্গের লক্ষাধিক পড়ুয়া জীবনের প্রথম বড় পরীক্ষার সম্মুখীন হতে চলেছে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার দিকে করা দৃষ্টি দিয়েছে পর্ষদ। প্রশ্ন ফাঁস রুখতে এবং পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর (০৩৩ ২৩২১ ৩৮১৩, ০৩৩ ২৩৫৯ ২২৭৭ এবং ০৩৩ ২৩৩৭ ২২৮২) চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ (Madhyasiksha Parshad)। পরীক্ষা সংক্রান্ত কোনরকমের সমস্যা হলে উল্লিখিত নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানানো যাবে।

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। উত্তরপত্রে লেখার জন্য তিন ঘণ্টা থাকবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশ শুরু হবে সকাল ১০টা থেকে এবং ১১:১৫ মিনিটের পরে আর ঢোকা যাবে না। ১০:৪৫-এ পরীক্ষার্থীদের সামনেই প্রশ্নপত্রের সিল খুলে তা দিয়ে দেওয়া হবে। ১১টা থেকে উত্তর লেখা শুরু করতে হবে। এক ঘণ্টা পনেরো মিনিট অর্থাৎ ১২:১৫ মিনিটের আগে পর্যন্ত কেউ হলের বাইরে বেরোতে পারবেন না। স্মার্ট ওয়াচ পরে পরীক্ষা দেওয়া যাবে না। ব্যবহার করা যাবে না কোন ব্লু টুথ ডিভাইস, নোটবুক, মোবাইল ফোন। স্বচ্ছ রাইটিং বোর্ড, ডট বলপেন ব্যবহার বাধ্যতামূলক। প্রশ্নপত্রের অপশনে (MCQ) টিক দেওয়া নিষিদ্ধ।সঠিকভাবে দাগ নম্বর (Question Serial) লিখতে হবে, ভুল হলে নেগেটিভ মার্ক করা হবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...