Monday, April 6, 2026

রানের খরা কাটিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করে কী বললেন রোহিত ?

Date:

Share post:

অবশেষে রানের খরা কেটেছে ভারত অধিনায়ক রোহিত শর্মার। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত শতরান করেন হিটম্যান। ৯০ বলে খেলেছেন ১১৯ রানের ইনিংস। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই রান যে স্বস্তির তা স্বীকার করে নিলেন রোহিত। বললেন, এ ভাবেই খেলতে চাই। নেমে দলকে জেতাতে চাই।

ম্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন, “ যখন কেউ এত বছর ধরে খেলে এত রান করেছে, তার মানে সে ব্যাট করতে জানে। আমি জানতাম, কীভাবে রান করতে পারব। সেটাই প্রতি ম্যাচে নেমে করতে চেয়েছি। শুধু ব্যাটে-বলে হচ্ছিল না। এই ম্যাচেও সেটাই করেছি। আলাদা কিছু নয়। প্রতিটা ম্যাচে মাঠে নেমে দলের জন্য রান করতে চেয়েছি। কখনও হয়েছে। কখনও হয়নি। কিন্তু আমার পরিকল্পনা স্পষ্ট ছিল। সেটাই আমার কাছে আসল ছিল। কারণ, এই পরিকল্পনা কাজে লাগিয়েই তো এত বছর রান করেছি। তাহলে এখন কেন পারব না? সেই প্রশ্ন করেছি। মানসিকতা বদলাইনি।“

এখানেই না থেমে রোহিত আরও বলেন, “ আমি শুধু নিজের কাজটা করেছি। এতদিন ধরে খেলছি। একটা বা দুটো ইনিংস আমার জীবন বদলে দেবে না। এ ভাবেই খেলতে চাই। নেমে দলকে জেতাতে চাই। যখন রান পাচ্ছিলাম না, তখনও এই ভাবেই ভেবেছি। এখনও এই ভাবে ভাবছি। কীভাবে ব্যাট করব সেটাকে কয়েক ভাগে ভাগ করে নিয়েছিলাম। পরিবেশকে বুঝে নিয়ে পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে হয়। চেয়েছিলাম মনঃসংযোগ ধরে রেখে যতটা বেশি সময় সম্ভব ব্যাট করতে। ব্যাটের মাঝখান দিয়ে শট খেলা গুরুত্বপূর্ণ। ওরা চাইছিল আমার শরীর লক্ষ্য করে বল করতে। শট খেলার জায়গা দিতে চাইছিল। আমি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে ব্যাট করে চেষ্টা করেছি ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে বার করার। সফলও হয়েছি।“

আরও পড়ুন- রোহিতের ব্যাট হাতে দাপট, এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় ভারতের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...