Saturday, April 4, 2026

দুই চিকিৎসককে নোটিশ স্বাস্থ্য দফতরের: প্রাইভেট সংস্থায় স্বাস্থ্য সাথীর বেনিয়মে তলব

Date:

Share post:

স্বাস্থ্য সাথীর টাকা জনগনের। তা নিয়ে কোনও চিকিৎসক কোনও ধরনের বেনিয়ম করলে সরকার কোনওভাবে রেয়াত করবে না, স্পষ্ট জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরই স্বাস্থ্য দফতর তৎপরতার সঙ্গে স্বাস্থ্য সাথীর বেনিয়ম খুঁজতে তদন্ত শুরু করে। এবার সেই অভিযোগে দুই জেলার দুই চিকিৎসককে নোটিশ পাঠালো স্বাস্থ্য দফতর (Department of Health and Family Welfare)।

পূর্ব মেদিনীপুরের (East Medinipur) মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার অনিক দাসকে নোটিশ পাঠানো হয়েছে। সেই সঙ্গে হুগলির (Hooghly) ইমামবাড়া জেলা হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট সৌম্য পালকেও নোটিশ দেয় স্বাস্থ্য দফতর (Health Department)। অভিযোগ, সরকারি হাসপাতালে কাজে যুক্ত না থাকাকালীন তাঁরা প্রাইভেট প্র্যাকটিসের সঙ্গে যুক্ত থেকেছেন। সেই সব প্রাইভেট সংস্থায় স্বাস্থ্য সাথীর (Swastha Sathi) অধীনে চিকিৎসাও করেছেন নিয়ম ভেঙে। অথচ সরকারি হাসপাতালে সেই সময় পরিষেবা দেননি।

বিধানসভার অধিবেশনের সময় মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন, স্বাস্থ্যসাথী কার্ডের (Swastha Sathi card) টাকা কিন্তু আমার-আপনার নয়। ওই টাকা জনগণের। জনগণের অর্থ যাঁরা নয়ছয় করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেই মতো এবার ২০ ফেব্রুয়ারি স্বাস্থ্য দফতরে ডেকে পাঠানো হল দুই চিকিৎসককে। তাঁদের প্রাইভেট প্র্যাকটিসের জন্য ছাড়পত্র যে রয়েছে, সেই সংক্রান্ত নথিও নিয়ে আসতে বলা হয়েছে নির্দেশিকায়।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...