Friday, April 3, 2026

করকাঠামো বদলের পথে কেন্দ্র! বৃহস্পতিবারই সংসদে পেশ নতুন আয়কর বিল

Date:

Share post:

চলতি অর্থবর্ষের বাজেট অধিবেশনের (Union Budget) দিনেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance minister Nirmala Sitaraman) জানিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যে নতুন আয়কর বিল সংসদে পেশ করবেন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি নয়া আয়কর বিল (new income tax bill) পেশ করতে চলেছে মোদি সরকার। এর মধ্যে দিয়ে নাকি গত ৬ দশক পুরনো আয়কর আইনের সরলীকরণ হবে, এমনটাই দাবি বিজেপি সরকারের।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে দেশে চলা আয়কর আইন, ১৯৬১-র অনেকগুলি ক্ষেত্র নয়া বলে পরিবর্তন করা হবে। করদাতারা যাতে বিশেষজ্ঞ ছাড়াই আয়কর দাখিল করতে পারেন সেইদিকে গুরুত্ব দেওয়া হবে। সূত্রের খবর, এই বিল নিয়ে বিভিন্ন মহল থেকে প্রায় সাড়ে ৬ হাজার পরামর্শও পেয়েছে আয়কর বিভাগ। কেন্দ্রীয় বিশেষজ্ঞ কমিটি ও সাব কমিটির সদস্যদের মধ্যে বিস্তারিত আলাপ-আলোচনা এবং গবেষণার পর এই বিলের খসড়া তৈরি করেছে আয়কর বিভাগ (Income Tax Department)। এখন দেখার, নতুন মানুষের সুবিদার্থে কোনও রদবদল করা হচ্ছে নাকি সবটাই প্রচারে থাকার জন্য কেন্দ্রীয় সরকারের ভাঁওতাবাজি। এ প্রশ্নের উত্তর জানতে বৃহস্পতিবার সংসদের দিকে নজর থাকবে গোটা দেশের।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...