Monday, April 6, 2026

পুরীর জগন্নাথ মন্দিরের অতিথি নিবাসের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণা !

Date:

Share post:

পুরীর জগন্নাথ মন্দিরের অতিথি নিবাসের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার ফাঁদ পেতেছে সাইবার জালিয়াতেরা! ইতিমধ্যে বেশ কয়েক জন পুণ্যার্থী সেই ভুয়ো ওয়েবসাইটের ফাঁদে পড়েছেন বলে অভিযোগ। সম্প্রতি মন্দির পরিচালন সমিতিও এ বিষয়ে অভিযোগ জানিয়েছে ওড়িশা পুলিশের অপরাধদমন শাখার সাইবার বিভাগে। ওই ভুয়ো ওয়েবসাইটগুলির বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য পুলিশের কাছে আর্জি জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।

পুরীর হোটেল বুক করতে গিয়ে এর আগেও প্রচুর মানুষ প্রতারণার শিকার হয়েছেন। বিভিন্ন হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট খুলেছে সাইবার প্রতারকেরা। ওই ওয়েবসাইট থেকে ঘর বুকিং করলেই টাকা চলে যায় প্রতারকদের কাছে। পুরীর বিভিন্ন হোটেল কর্তৃপক্ষও এ বিষয়ে একাধিক বার সতর্ক করেছেন পর্যটকদের। পুলিশের কাছেও এ নিয়ে প্রচুর অভিযোগ জমা পড়েছে। এ বার পুরীর জগন্নাথধামের অতিথি নিবাসের নামেও ভুয়ো ওয়েবসাইটের অভিযোগ প্রকাশ্যে এল। ওড়িশা পুলিশের অপরাধদমন শাখার এক কর্তা জানান, ভুয়ো ওয়েবসাইটগুলি কারা চালাচ্ছেন, তা খুঁজে বার করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...